Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ফরাসিদের শাস্তি দেয়ার অধিকার মুসলমানদের রয়েছে: মাহাথির

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ বলেছেন, অতীতের গণহত্যার জন্য লক্ষ লক্ষ ফরাসীকে হত্যার অধিকার মুসলমানদের রয়েছে।বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় ছুরি হামলা চালিয়ে তিন জনকে হত্যার পর মাহাথির মুহাম্মদ তার ব্লগ ও টুইটারে লেখা একটি পোষ্টে এই কথা বলেছেন। স্থানীয় মেয়র হামলার ঘটনাকে সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন। মুসলিম বিশ্বের একজন সম্মানিত নেতা হিসেবে মাহাথির মুহাম্মদের (৯৫) খ্যাতি রয়েছে অনেক বছর ধরেই। তিনি বলেন, আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু অন্যকেবিস্তারিত পড়ুন
আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে দিনটি পালন করবেন মুসলমানরা।ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ১৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা অনুষ্ঠান পালন করবে। প্রসঙ্গত, ১৪০০ বছর আগে এই দিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই তারিখে তিনি মৃত্যুবরণ করেন। এ দিনটিকে স্মরণ করে অর্থাৎ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিজরি সালেরবিস্তারিত পড়ুন
ফ্রান্সের পক্ষে লড়াইয়ে নেমেছে ভারতীয়রা!

ফ্রান্সে সম্প্রতি ক্লাসরুমে ইসলামের নবীর কার্টুন দেখানোর সূত্রে একজন স্কুল শিক্ষকের শিরশ্ছেদের ঘটনার পর ইসলাম ধর্ম নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরোঁর সাম্প্রতিক কিছু মন্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্বে যখন প্রতিবাদের ঝড় উঠেছে ও ফরাসি পণ্য বয়কটের ডাক দেয়া হচ্ছে – তখন কিন্তু ভারতে তার সমর্থনে নানা হ্যাশট্যাগ ট্রেন্ড করছে। ফ্রান্সের প্রতি সংহতিসূচক #আইস্ট্যান্ডইউথফ্রান্স এবং #উইস্ট্যান্ডউইথফ্রান্স ভারতে গত বাহাত্তর ঘন্টা ধরেই ‘টপ ট্রেন্ড’গুলোর মধ্যে উঠে এসেছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের এই দেশে হাজার হাজার ভারতীয় সামাজিকবিস্তারিত পড়ুন
ধর্ম অবমাননা: জবির বহিষ্কৃত সেই ছাত্রী নিখোঁজ

ফেসবুকে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারের খোঁজ পাচ্ছে না পরিবার। তাকে খুঁজে না পেয়ে মঙ্গলবার থানায় জিডি করেছেন তার বোন।পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওর বোন বলেছে সে দুই দিন আগে বাসা থেকে বের হয়ে আর ফেরে নাই। তার নিখোঁজের তথ্য জানিয়ে থানায় জিডি করেছেন তার বোন। তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যাবিস্তারিত পড়ুন
‘শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত’

মহামারি পরিস্থিতিতে এয়ার বাবল চুক্তির অধীনে বাংলাদেশ-ভারতের মধ্যে ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ ৭ মাস আকাশপথে যোগাযোগ বন্ধ থাকার পর বুধবার সকালে বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে প্রথম বিশেষ ফ্লাইট ছেড়ে যায়। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস এম মার্শাল মফিদুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপবিস্তারিত পড়ুন
কেউ অপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমের বিরুদ্ধে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের বিষয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সোমবার (২৬ অক্টোবর) ধানমন্ডির বাসায় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে, সে যেই হোক। সেবিস্তারিত পড়ুন
পদ হারাতে পারেন হাজী সেলিম পুত্র ইরফান

রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ড কাউন্সিলর পদটি হারাতে পারেন ইরফান আহমেদ সেলিম। মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে সাংসদ হাজী সেলিমের দ্বিতীয় ছেলে ইরফান সেলিমের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে এক বছর করে জেল দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম তাদের এই সাজা দেন। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯বিস্তারিত পড়ুন
রাজগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রবিউল ইসলাম

দুর্গোৎসবের মহানবমীতে রবিবার রাতে মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের (বিএনপি মনোনীত) চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রবিউল ইসলাম রাজগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্ডপসহ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন- চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ আব্বাস উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মফিজুর রহমান, ইউপি সদস্য মোঃ আব্দুর রশীদ, ইউনিয়ন যুবদল নেতা মোঃ আব্দুল ওয়াদুদ, তাপস সিংহ, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। তিনি রাজগঞ্জ সার্বজনীন পূজা উদযাপনবিস্তারিত পড়ুন
নড়াইলে পল্লীতে কলেজ শিক্ষক অরুণ রায় হত্যায় কারো নাম উল্লেখ না করে মামলা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) খুলনার উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী বেসরকারী কলেজের শিক্ষক (অবঃ) অরুণ রায় (৭২)নিহতের ঘ’টনায় নড়াইল সদর থানায় মামলা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টায় নিহতের স্ত্রী নিভা রাণী পাঠক বাদি হয়ে এ মামলা দায়ের করেন। আসামি অজ্ঞাত। তবে এ ঘটনায় বাড়ির ৩ জন পুরনো ও বর্তমান কেয়ার টেকার ব্যনাহাটি গ্রামের বিপুল বিশ্বাস, বিধান রায় ও অরবিন্দু দাস ও ১জন ভ্যানচালক অমরেশ রায় এবং নিহতেরবিস্তারিত পড়ুন
অসম্প্রদায়িক চেতনায়
সরকার ক্ষমতায় আছে বলেই দেশে মানুষ ভালো আছে-এমপি শাহীন চাকলাদার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে অসম্প্রদায়িক চেতনায় রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে বলেই দেশে মানুষ ভালো আছে। শারদীয় দুর্গাপূজা সার্বজনীন। দেশে যখন অসম্প্রদায়িক চেতনায় রাজনৈতিক সরকার থাকে তখন আপনারা ভালো থাকেন। এই দেশের মাটি হচ্ছে আপনার আমার। এ মাটিতে আমরা যারা জন্মগ্রহণ করেছি। আমরা সংখ্যা লঘু নই। আমরা বাঙ্গালী অসম্প্রদায়িক চেতনার মানুষ। অসম্প্রদায়িক চেতনার সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে,বিস্তারিত পড়ুন

