রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ফকিরহাট মডেল থানা প্রাঙ্গনে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত

রবিবার সকাল ১১টায় বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানা প্রাঙ্গনে ফায়ার সার্ভিস ও পুলিশের আয়োজনে অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ অগ্নিনির্বাপন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস কর্মীরা এ জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করে। এ বিশেষ অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট মডেল থানার (ওসি) তদন্ত মোঃ নাজমুল আহসান। এ বিশেষ মহড়ার সার্বিক সহযোগিতায় ও উপস্থাপনার দায়িত্বে ছিলেন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শরিফ মো আমিনুল ইসলাম ।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এঁর মৃত্যুতে এমপি রবি’র গভীর শোক

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মৃত্যুতে এমপি রবি বলেন,বিস্তারিত পড়ুন

দেশে করোনায় মৃত্যু ৩৬, শনাক্ত ১১০৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১২৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১১০৬ জন। মোট শনাক্ত ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৩ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১০৪টি পরীক্ষাগারে গত ২৪বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ প্রদান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত

জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণ প্রদান দিবস উপলক্ষে ডাক অধিদপ্তর ১০টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সীলমোহর প্রকাশ করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ ঢাকায় তার দপ্তর থেকে স্মারক ডাক টিকেট অবমুক্ত করেন। এসময় ডাটাকার্ড ও বিশেষ সীলমোহর প্রকাশ করা হয়। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও বাংলা ভাষার জন্য একবিস্তারিত পড়ুন

ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ!

করোনায় কোণঠাসা হয়ে আছে পুরো বিশ্ব। তবে, এই কোণঠাসার তালিকায় শীর্ষে নাম উঠে আসছে ভারতের। ভারতে দিন দিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৩৪৭ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১,০৮৫ জনের। সুস্থ হয়ে উঠেছে মোট ৪৫ লাখ ৮৭ হাজার ৬১৪ জন। ভারতজুড়ে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৯০ হাজার ২০ জনের। নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরেবিস্তারিত পড়ুন

পুঁজিবাজার নিয়ে গুজবকারীদের তালিকা গোয়েন্দা সংস্থার হাতে

পুঁজিবাজার নিয়ে যারা গুজব ছড়িয়েছে তাদের তালিকা এখন গোয়েন্দা সংস্থার হাতে। খুব দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির সূত্রে জানা যায়, বিএসইসি পুঁজিবাজার সংক্রান্ত কিছু গ্রুপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গ্রুপগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ইতোমধ্যে অনুরোধও করা হয়েছে। সূত্র আরও জানায়, পুঁজিবাজার নিয়ে ডিসিশন মেকার গ্রুপ’ নামের গ্রুপ আছে। এর সদস্য রয়েছে প্রায় ১২বিস্তারিত পড়ুন

কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে রূপনা শর্মা (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মোজ্জাফফরপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার বিকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত রূপনা শর্মা এলাকার রশিক ডাক্তার বাড়ির নরসুন্দর অরুণ কুমার শর্মার স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক পুত্রসন্তানের জননী বলে জানান হাটহাজারী মডেল থানার এসআই আমিরুল মুজাহিদ। তিনি জানান, কিছুদিন আগে রূপনাবিস্তারিত পড়ুন

সিলেট থেকে ১৬ লাখ টাকা দিয়ে হাতি কিনে স্ত্রীকে খুশি করলেন স্বামী

অভাবের সংসার কোন ভাবে চলছে। এরমধ্যে স্ত্রী বায়না করলেন স্বামীর কাছে। স্বামী তার নিজের অংশের জমি বিক্রি করে স্ত্রী দিলেন হাতি উপহার। তা আবার লালমনিরহাট থেকে এসে সিলেটের মৌলভীবাজার থেকে হাতি কিনে নিয়ে গেলেন প্রিয়তমা স্ত্রীর জন্য। জানা যায়, দৈব নির্দেশ পান লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রথিধর দেউতি গ্রামের দুলাল চন্দ্রের স্ত্রী তুলসী রানী দাসী। আর এই দৈব নির্দেশ পেয়ে স্বামীর কাছে বায়না করেন হাতি ক্রয় করে দেয়ার। আর স্ত্রীরবিস্তারিত পড়ুন

মাস্ক বাধ্যতামূলক করতে অ্যাকশনে যাচ্ছে সরকার

মার্কেট ও শপিং মলসহ অন্যান্য জায়গাই মাস্ক পরা বাধ্যতামূলক করতে অ্যাকশনে যাচ্ছে সরকার। যে কোনো সময় পরিচালিত হবে আকস্মিক অভিযান। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মাস্ক না পরা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার কথা জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে যুক্ত হন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেক দেশেই বিশেষত শীতপ্রধান দেশেবিস্তারিত পড়ুন

নারিকেল গাছে উঠে নামতে গিয়ে হিমশিম খেতে হয়েছে মন্ত্রীর (ভিডিও)

দেশে নারকেলের ফলন কম। আর এই বিষয়টিই জনগণকে বুঝাতে নারিকেল গাছে উঠে ভাষণ দিলেন শ্রীলঙ্কার নারকেল মন্ত্রী অরুণডিকা ফার্নান্দো। তবে গাছে উঠে ভাষণ রাখা পর্যন্ত কোনও সমস্যা না হলেও গাছ থেকে নামতে গিয়ে হিমশিম খেতে হয় মন্ত্রীমশাইয়ের। মন্ত্রী বলেন, দ্বীপরাষ্ট্রে এবার ৭০০ মিলিয়ন নারকেলের অভাব রয়েছে। এর জন্য মূলত দুটি কারণ তুলে ধরেছেন তিনি। প্রথমত, স্থানীয় শিল্পাঞ্চলে এর চাহিদা বিপুল। এবং দ্বিতীয়ত, স্থানীয়রা বাসিন্দারাও আগের তুলনায় বেশি নারকেল খাচ্ছেন। ফার্নান্দো বলেন,বিস্তারিত পড়ুন