বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পোল্যান্ডে একটি অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার রাশিয়ার রাষ্ট্রদূত

পোল্যান্ডে একটি অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিভ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৭তম বিজয়োৎসবে সাবেক সোভিয়েত সেনাদের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এই হেনস্তার শিকার হন রুশ রাষ্ট্রদূত। খবর ইউরো নিউজের।

ইউক্রেনে রুশ হামলায় রক্তপাতের প্রতীকী প্রতিবাদ হিসেবে সের্গেই আন্দ্রিভের মুখে লাল রঙ ছুড়ে মারেন বিক্ষোভকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রুশ রাষ্ট্রদূতকে লক্ষ্য করে লাল রঙ ছুড়ছেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে এক বিক্ষোভকারীর ছোড়া রঙে তার গোটা মুখমণ্ডল লাল হয়ে যায়।

এ সময় রুশ রাষ্ট্রদূত তার সংযম ধরে রাখেন। তাকে হাত দিয়ে মুখ থেকে রঙ মুছতে দেখা যায়। বিক্ষোভকারীদের প্রতি তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি।

বিক্ষোভকারীদের বাধার মুখে শেষ পর্যন্ত ওয়ারশতে সোভিয়েত সেনাদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে পারেননি রাষ্ট্রদূতসহ রুশ প্রতিনিধিদলের সদস্যরা।

বিক্ষোভকারীরা এ সময় ইউক্রেনের পতাকা হাতে নিয়ে তাদের ‘ফ্যাসিস্ট’ বলে স্লোগান দিতেও দেখা যায়। শেষে পুলিশি নিরাপত্তায় এলাকা ছেড়ে যেতে বাধ্য হয় রুশ প্রতিনিধিদল।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী