বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী

স্থায়ী সনদপ্রাপ্ত অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর উত্তরা স্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার বিকেলে ইউনিভার্সিটির খেলার মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান মো: লিয়াকত আলী সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াললি উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মো: ইকবাল হোসেন অপু, এমপি এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আয়োজন দেখে আমি অভিভূত। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফল্য কামনা করছি।’

সভাপতির বক্তব্যে জনাব মো: লিয়াকত আলী সিকদার বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষকমন্ডলী জ্ঞান-বিজ্ঞান চর্চার লক্ষ্যে পাঠ্যপুস্তকের পাশাপাশি পৃথিবীর নানা জ্ঞান অজর্ন মননশীল মানুষ, সুনাগরিক এবং আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির জন্য কাজ করছে। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাবে আমরা সেটা বিশ্বাস করি।’

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিক উদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, দেশ ও জাতির স্বাধীনতা অক্ষুন্ন রাখতে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে।

অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, জনাব গোলাম সারোয়ার কবির, জনাব মোঃ জোনায়েত আহমেদ, মিসেস সুলতানা পারভীন, মিসেস সেলিনা বেগম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.কে.এম দেলোয়ার হোসেন, ফার্মেসী বিভাগের এ্যাডভাইজর প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন, টেক্সাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ্যাডভাইজর অধ্যাপক ড. শেখ মোঃ মমিনুল আলম, এগ্রিবিজনেস বিভাগের এ্যাডভাইজর অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এ্যাডভাইজর অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দিন, রেজিস্ট্রার জনাব মোঃ আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১, ৫২, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলরা এবং ৫২, ৫৩ ও ৫৪নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি এই চারটিবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী