বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপারেশনের প্রস্তুতির সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ডাক্তার

রোগীর অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়ার সময় অপারেশন থিয়েটারে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার ভারতের কর্নাটক রাজ্যের চিকমাগালুর জেলার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ মারা যাওয়া বালকৃষ্ণ নামে ওই চিকিৎসক অত্যধিক মদপান করতেন। অস্ত্রোপচারের আগের দিনও তিনি মদপান করেছিলেন।

বুধবার বেশ কয়েকটি অস্ত্রোপচারের কথা ছিল ওই চিকিৎসকের। আগের দিন অপারেশন থিয়েটারের মধ্যেই ঘুমিয়ে পড়েন তিনি। দুপুরের দিকে অস্ত্রোপচার করার কথা ছিল। চিকিৎসক ঘুম থেকে না ওঠায় হাসপাতালেরই এক কর্মী তাকে ডাকতে যান।

ওই কর্মী জানান, দুপুরে ৯ নারীর বন্ধ্যাত্বের অস্ত্রোপচারের কথা ছিল ডা. বালকৃষ্ণের। রোগীদের সকাল ৮টায় অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। চিকিৎসককে ডেকে তোলার পর তিনি অস্ত্রোপচারের প্রস্তুতি নেন। হঠাৎ অপারেশন থিয়েটারের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ডা. বালকৃষ্ণ অত্যধিক মদপান করতেন। অস্ত্রোপচারের আগের দিনও মদপান করেছিলেন। তাকে বেশ কয়েক বার সতর্ক করা হয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

তবে কী কারণে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী