শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এর ১৬তম সভাপতি হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ বিষয়ে গত ২৩ ডিসেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের ভিত্তিতে সেনাপ্রধান গত ২৪ ডিসেম্বর থেকে বিওএএর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৭ সালে বিওএএর সর্বশেষ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

নবনির্বাচিত সভাপতি ক্রীড়ামোদী জেনারেল শফিউদ্দিনের নেতৃত্বে বিওএ-র বিভিন্ন ক্রীড়া কার্যক্রম ও ব্যবস্থাপনায় প্রভূত উন্নয়ন ও পেশাগত উৎকর্ষতা সাধনসহ সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সকল মহল আশা করছেন।

বিওএ ১৯৭৬ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৮০ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি অর্জন করে। অলিম্পিক আন্দোলনকে গতিশীল করা এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে এ প্রতিষ্ঠানটি প্রশংসনীয়ভাবে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’

জাপান সফরে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী