শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগ থেকে এমপি একরামুলকে বহিষ্কারের সুপারিশ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে চূড়ান্তভাবে বহিষ্কার এবং অব্যাহতির জন্য দলীয় হাইকমান্ডের কাছে সুপারিশ করা হয়েছে।

শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে এমন সুপারিশ করার প্রস্তাব গৃহীত হয়।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের ৮০ শতাংশ সদস্যের সর্ব সম্মতিক্রমে এ সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল এ সংক্রান্ত চিঠি আওয়ামী লীগ দলীয় সভানেত্রী-সম্পাদক বরাবর পাঠানো হবে।

তিনি আরও বলেন, পাঁচটি এজেন্ডা নিয়ে শুরু হওয়া জেলা আওয়ামী লীগের এ কার্যকরী সভায় সব বক্তার বক্তব্যে একরামুল করিম চৌধুরীর দল বিরোধিতার বিষয়ে ক্ষোভ ফুটে ওঠে। অনুষ্ঠানে সবাই একরামুল করিম চৌধুরীকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের দাবি তোলেন। পরে উপস্থিত সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে একরামুল করিম চৌধুরী এমপিকে আওয়ামী লীগ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার এবং অব্যাহতির জন্য দলীয় হাইকমান্ড বরাবার সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আহবায়ক অ্যাডডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, একরামুল করিম চৌধুরী আমাদের দলের মনোনয়নে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েও সদ্যসমাপ্ত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী এবং দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলেছেন। তাই আজকের সভায় জেলা আওয়ামী লীগের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে অব্যহতি এবং চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এ সভায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেলসহ জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা