শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আকাশে উড়তেই পড়ে গেল চাকা, তারপর বিমানে যা ঘটল (ভিডিও)

যুক্তরাষ্ট্রে উড়ার সময় বোয়িং ৭৫৭-২০০ বিমানের একটি চাকা মাটিতে পড়ে যায়। সোমবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান টেকঅফ করে। বিমানটি আকাশে উড়তেই একটি চাকা মাটিতে আছড়ে পড়ে। সেই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এরপরই আশঙ্কা তৈরি হয়, চাকা ছাড়া কীভাবে নিরাপদে সেই বিমানটি নিজের গন্তব্যস্থলে অবতরণ করবে? পরে অবশ্য ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, সেই বিমানটি নিরাপদে ডেনভার বিমানবন্দরে অবতরণ করে। বিমানে থাকা সব যাত্রী এবং ক্রু সদস্যই অক্ষত আছেন। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানা যায়, লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডেনভারের উদ্দেশে টেকঅফ করেছিল ইউনাইটেড এয়ারলাইন্সের ১০০১ নং বিমানটি। আর টেকঅফের কয়েক সেকেন্ড পরই আকাশ থেকে বিমানের একটি চাকা খসে পড়তে দেখা যায়।

ইউনইটেড এয়ারলাইন্স জানায়, সংশ্লিষ্ট বিমানটি টেকঅফের তিন ঘণ্টা পরে নিরাপদেই ডেনভার বিমানবন্দরে অবতরণ করেছে।

এদিকে ওই বিমান সংস্থার এক মুখপাত্র জানান, চাকাটি পরে লস অ্যাঞ্জেলেস থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে কী কারণে এমন একটি ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।

চাকা পড়ে যাওয়ার ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, টেকঅফ করার কয়েক মুহূর্ত পরই পেছনের সারি থেকে একটি চাকা পড়ে যায় নিচে। এদিকে বিমানের পেছনে দুদিকে একাধিক চাকা থাকায় অবতরণের সময় ব্যালেন্সে কোনো সমস্যা হয়নি। তাই বিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছিল। তবে এ ক্ষেত্রে বড়সড় দুর্ঘটনার মুখেও পড়তে পারত বিমানটি।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন