শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজ পুরোদমে শুরু

করোনার কারণে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর পুরোদমে শুরু হয়েছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন নির্মাণ কাজ। আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে দুই দেশের বহুল প্রত্যাশিত এই রেলপথ। সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রকল্পের কাজ শেষ হবে। এ অবস্থায় এই রেলপথকে ঘিরে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।

ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ে চুক্তির পর গত ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন নির্মাণ কাজ। তবে করোনার কারণে ছয় মাস বন্ধ থাকার পর বর্তমানে পুরোদমে চলছে প্রকল্পের নির্মাণ কাজ।

ইতোমধ্যে মাটি ভরাটের কাজ একাংশে শেষ হওয়ার পর আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের ভারত সীমান্তবর্তী শিবনগর অংশে রেললাইনের স্লিপার আনা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে দৃশ্যমান হবে বহুল প্রত্যাশিত এই রেলপথ। আর দু’দেশের এই রেলপথ ঘিরে যাত্রী এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার আশাবাদ স্থানীয় বাসিন্দাদের।

আখাউড়ার বাসিন্দারা জানান, আমরা এটা নিয়ে খুবই আশাবাদী। বিশ্বাস করি, সরকার দ্রুত গতিতে এ কাজটি সম্পন্ন করবেন।

ডুয়েলগেজ প্রকল্পের কাজের অগ্রগতির কথা জানান ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকোর প্রকৌশলী বেনজীর আহমেদ। তিনি বলেন, আমাদের অধিকাংশ কাজ শেষ হয়ে গেছে। আশা করি আগামী বছরের মাঝামাঝিতে সব শেষ হবে।

প্রকল্পের কাজ আগামী ২০২১ সালের জুন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়েই পুরোদমে চলছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. নুরে আলম বলেন, করোনা ও বর্ষার কারণে কাজের বিলম্ব হয়েছে। বর্তমানে দ্রুত গতিতে কাজ চলছে। ২০২০ সালের মাঝামাঝিতে প্রকল্পটি শেষ হবে।

ভারতের অর্থায়নে ত্রিপুরার নিশ্চিন্তপুর থেকে বাংলাদেশের আখাউড়া উপজেলার গঙ্গাসাগর পর্যন্ত মোট ১৫ কিলোমিটার রেলপথে ব্যয় ধরা হয়েছে ভারতীয় মুদ্রায় ৯৮০ কোটি রুপি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী