শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় জাতীয় শ্রমিকলীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে জেলা শ্রমিকলীগ আনন্দ মিছিল করেছে।

প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় নির্বাচন ঘোষণা পরবর্তী বুধবার (১৫ নভেম্বর) রাত ৮ টায় সাতক্ষীরা খুলনা রোড মোড় এলাকায় এক আনন্দ মিছিল বের হয়।

এসময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল খুলনা রোড মোড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে সমাবেত হয়। এসময় জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা অভিনন্দন জানান নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

পথসভায় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস’ এর সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসির সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর শ্রমিক লীগের মো. জোহর আলী, জেলা শ্রমিকলীগের সদস্য শেখ আজাদ আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন।

৩ নং ওয়ার্ড সদস্য সচিব গোলাম মোস্তফাসহ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন ট্রেড ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার