রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী সপ্তাহে অক্সফোর্ডের টিকার অনুমোদন দিতে পারে ভারত

আগামী সপ্তাহেই অক্সফোর্ডের করোনাভাইরাসের টিকার অনুমোদন দিতে পারে ভারত। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য প্রায় পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে দেশটি।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার ভারতে প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটের কাছে অতিরিক্ত কিছু তথ্য চাওয়া হয়েছিল। সেই তথ্য জমা দিয়েছে সংস্থা। তাতে দেশটির সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) প্রাথমিক ভাবে সন্তুষ্ট। আর তাতেই এই টিকা নিয়ে আশা বাড়ছে ভারতবাসীর। সে ক্ষেত্রে অক্সফোর্ডের এই টিকায় সবুজ সঙ্কেত দিলে ভারতই হবে প্রথম দেশ। কারণ ব্রিটেনের স্বাস্থ্য কর্মকর্তারা এখনও টিকার কার্যকারিতা এবং পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল যাচাই করছেন।

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জোট হয়ে কোভিড টিকা তৈরি করেছে ওষুধ প্রস্তুতাকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। সেই টিকা ভারতে তৈরি করছে ‘সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া’।

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্রিটেন, ব্রাজিলসহ কয়েকটি দেশে পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, একটি ডোজ নিলে কোভিডের বিরুদ্ধে ৬২ শতাংশ সাফল্য মিলছে। দু’টি ডোজ বা টিকার কোর্স সম্পূর্ণ করলে সাফল্যের হার ৯০ শতাংশ। ভারত সরকার অবশ্য দু’টি ডোজের পথেই এগোচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩