বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদালতের ভার্চুয়াল শুনানিকালে বিছানায় অর্ধনগ্ন নারী বিচারক খাচ্চেন সিগারেট!

ঘটনাটি কলম্বিয়ার। সেখানে জুম কলে আদালতের শুনানি চলার সময় অর্ধনগ্ন অবস্থায় বিছানায় শুয়ে সিগারেটের মাধ্যমে মাদক নেওয়ার অভিযোগ উঠেছে এক নারী বিচারকের বিরুদ্ধে। এর জেরে বরখাস্ত করা হয়েছে তাকে। ৩৩ বছর বয়সী ওই নারী বিচারকের নাম ভিভিয়ান পোলানিয়া। তার এমন কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খবর ডেইলি মেইলের।

জানা গেছে, পেশার বাইরে তিনি ফ্যাশন, ট্যাটুতে মগ্ন থাকেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন নগ্ন-অর্ধনগ্ন ছবি। ব্যক্তি জীবনে একজন মানুষ তার পছন্দের যেকোনো কাজ করতে পারে। কিন্তু বিচারকের মতো পদে থেকে কোনো মামলার শুনানিতে বসে ধূমপান ও অর্ধনগ্ন হওয়া মোটেই সমীচীন নয়। যে কারণে ভিভিয়ান পোলানিয়াকে তিন মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।

৩৩ সেকেন্ডের ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, যেখানে নিজ রুমে শুয়ে রয়েছেন বিচারক ভিভিয়ান পোলানিয়া। এসময় তিনি সিগারেটের মাধ্যমে মাদক গ্রহণ করছিলেন। এ সময় আদালতের প্রসিকিউটার পোলানিয়াকে তার ক্যামেরা চালু বলে জানান। তাৎক্ষণিক ক্যামেরা বন্ধ করে দেন পোলানিয়া। কিন্তু শুনানি চলমান থাকে।
এ ঘটনায় ভিভিয়ান পোলানিয়ার বিরুদ্ধে এক আইনজীবী কলম্বিয়ার ন্যাশনাল কমিশন অব জুডিশিয়াল এথিক্সের কাছে লিখিত অভিযোগটি করেছেন। পরে কমিশন এক বিবৃতিতে পোলানিয়াকে বরখাস্তের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, পোলানিয়ার বিরুদ্ধে বরখাস্তের আদেশ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। ঘটনাটি নিয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন বিচারক পোলানিয়া। তার দাবি, শুনানি চলাকালে তিনি বিছানায় শুয়েছিলেন। কারণ তিনি উদ্বেগে ভুগছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?