রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবারও ঘরের মাঠে হারল রিয়াল

আবারও ঘরের মাঠে হারল রিয়াল
স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে খেলা সবশেষ ম্যাচে তুলনামূলক দুর্বল কাদিজের কাছে হেরে গিয়েছিল লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সে তুলনায় বেশ শক্তিশালীই বলা চলে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ককে। তাদের বিপক্ষেও ঘরের মাঠে হেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

শাখতারের বিপক্ষে জিতে কাদিজ ম্যাচের হতাশা ভোলার একটা সুযোগ ছিলো রিয়ালের সামনে। উল্টো পরপর দ্বিতীয় পরাজয়ে ব্যর্থতার পাল্লা আরও ভারী করল তারা। তাও কি না উয়েফা চ্যাম্পিয়নস লিগের মতো বড় আসরে। যেখানে প্রতিটি ম্যাচের গুরুত্ব অন্যান্য যেকোনো টুর্নামেন্টের তুলনায় বেশি।

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম দিন প্রত্যাশিত জয় পেয়েছিল বড় দলগুলো। কিন্তু দ্বিতীয় দিনই হোঁচট খেলো টুর্নামেন্টের ইতিহাসের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা। শাখতারের বিপক্ষে নিজেদের ঘরের মাঠেই তারা হেরে গেছে ২-৩ গোলের ব্যবধানে।

অথচ ম্যাচে রিয়ালের খেলোয়াড়রাই করেছেন তিনটি গোল, শাখতারের খেলোয়াড়দের পা থেকে এসেছে দুইটি গোল। কিন্তু ম্যাচ শেষে জয়ীর হাসি শাখতারের মুখেই, কেননা রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার রাফায়েল ভারানে গোল করেছেন নিজেদের জালে। এই আত্মঘাতী গোলের মাশুল দিয়েই শেষপর্যন্ত ম্যাচটি হারতে হয়েছে রিয়ালকে।

বুধবার রাতের ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল শাখতার। বিবর্ণ রিয়ালের সামনে উজ্জীবিত শাখতার দ্বিতীয়ার্ধে আরও কয়টি গোল করবে, তা নিয়েই চলছিল আলোচনা। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল, পাঁচ মিনিটের ব্যবধানে শোধ করে দেয় দুইটি গোল। কিন্তু এরপর আর গোল না পাওয়ায় মাঠ ছাড়তে হয়েছে পরাজয়ের গ্লানি নিয়ে।

ইনজুরি ও অসুস্থতার কারণে শাখতারের নিয়মিত একাদশের খেলোয়াড়দের অনেকে ছিলেন না ম্যাচটিতে। প্রায় পুরো নতুন এক দল নিয়েই নামতে হয় তাদের। যেখানে একাদশের আট জনের বয়স ছিল ২৩ বা তার কম। এর মধ্যে অভিষেক ছিলো ১৯ বছর বয়সী গোলরক্ষক ত্রুবিন ও দুই ডিফেন্ডারের। অনভিজ্ঞ এই দল নিয়েই রিয়ালকে হারিয়ে দিয়েছে শাখতার।

ম্যাচের ২৯ মিনিটের সময় প্রথম গোলটি করে অতিথিরা। ডিফেন্ডার কোরিয়েনকোর সাজিয়ে দেয়া বলে নিখুঁত ফিনিশিং দেন ফরোয়ার্ড লাইনের খেলোয়াড় তেতে। এর মিনিট চারেক পর একটি গোল উপহার পায় তারা। এবার জোরালো শট নেন তেতে, সেটি ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক। কিন্তু বিপদমুক্ত করতে গিয়ে বল উল্টো জালে ঢুকিয়ে দেন রিয়াল ডিফেন্ডার ভারানে।

মাত্র ৩৩ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যাওয়া শাখতার যেনো পেয়ে যায় বাড়তি সাহস। যার সুবাদে বাড়িয়ে দেয় আক্রমণের ধার। ফলও পায় হাতেনাতে। প্রথমার্ধের বিরতির আগে দিয়ে রিয়ালের জালে তৃতীয় গোলটি করেন শাখতারের ইসরায়েলি ফরোয়ার্ড ম্যানর সলোমন।

প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে বেশ সাজানো ফুটবল খেলে রিয়াল। ম্যাচের ৫৪ মিনিটের সময় তারা ফিরিয়ে দেয় একটি গোল। প্রায় ত্রিশ গজ থেকে দূরপাল্লার শটে স্কোরলাইন ১-৩ করেন তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। এর পাঁচ মিনিট পরে প্রতিপক্ষের ভুলে পাওয়া বলে লক্ষ্যভেদ করেন মাত্রই মাঠে নামা ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে দিয়ে সমতাসূচক গোল পেয়েই গেছিল রিয়াল মাদ্রিদ। ফেদে ভালভার্দে বল জালেও জড়িয়েছিলেন। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র গোলরক্ষকের দৃষ্টিসীমা বরাবর দাঁড়িয়ে থাকায় ভিএআরের সাহায্য নিয়ে সেই গোলটি বাতিল করা হয়। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান