শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরও ৭ এমপি করোনায় আক্রান্ত, একজনের দ্বিতীয়বার!

দেশের আরও ৭ জন সংসদ সদস্য (এমপি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দুই দিনে মোট ১৩ জন এমপির করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। এদের মধ্যে একজন এমপি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রী রয়েছেন। আর আছেন একজন সদ্য শপথ নেয়া সংসদ সদস্য।

রবিবার সন্ধ্যায় শুরু হওয়া জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে এমপিদের করোনাভাইরাস পরীক্ষার আওতায় আনা হয়। এরপর দুই দফায় তাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

করোনা আক্রান্ত ৭ এমপি হলেন- পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) সাংসদ মকবুল হোসেন, ঢাকা-১৩ আসনের সাদেক খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, কিশোরগঞ্জ-৩ আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট-১ আসনের শেখ হেলাল উদ্দীন, লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন ও বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার। অন্যদিকে অনেক দিন ধরে করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী হাছান মাহমুদের নমুনা পরীক্ষার ফল আবারও পজিটিভ এসেছে।

আর এর আগের দিন করোনায় আক্রান্ত হন সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি, তাহমিনা বেগম, ঢাকা-১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

দেশের প্রথম করোনা আক্রান্ত সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের শহিদুজ্জামান সরকার। গত ৩০ এপ্রিল তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন ১ মে তাকে জানানো হয়, তিনি করোনা পজিটিভ। গত ১৬ মে তার রিপোর্ট নেগেটিভ আসে। এবার তিনি দ্বিতীয়বারের মতো আক্রান্ত হলেন।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস ৭ অক্টোবর এমপি হিসেবে শপথ নেন। এবার প্রথমবারের মতো তার সংসদে যোগ দেয়ার কথা ছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার শরীরে কোনো উপসর্গ নেই। তবুও করোনা পজিটিভ এসেছে। আমি সংসদ থেকে এ সংক্রান্ত মেসেজ পাওয়ার পরই আইসোলেশনে আছি।’

সূত্র: জাগো নিউজ

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান