মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরে ১১৬ শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ১১৬ জন শিক্ষকের নিয়োগ সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৮ হাজার ২৮৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৭ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায়ই ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আর অবশিষ্ট ৪ হাজার ১৯৮ জন প্রার্থী ভিআর ফরম না পাঠানোয় তাদের ৭ ফেব্রুয়ারির মধ্যে ভিআর ফরম এনটিআরসিএ অফিসে সরাসরি অথবা রেজিস্টার্ড ডাকযোগে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এতে বলা হয়- নির্দিষ্ট সময়ের মধ্যে ১১৬ জন প্রার্থীর ভিআর ফরম এনটিআরসিএ কার্যালয়ে পাওয়া যায়। সেই ১১৬ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীকে এনটিআরসিএ ওয়েবসাইটে প্রবেশ করে স্ব-স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৩১ জানুয়ারি তৃতীয় গণনিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় নিয়োগ পেয়েছেন ৩৪ হাজার ৭৩ জন। পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে এ শর্তে যে সরকারি রিপোর্টে তাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ বাতিল হবে।

এনটিআরসিএর মাধ্যমে সুপারিশ পাওয়া পদের মধ্যে এমপিও পদ রয়েছে ৩০ হাজার ৯০৪টি আর নন-এমপিও পদ রয়েছে ৩ হাজার ১৬৯টি। প্রভাষক পদে নিয়োগের সুপারিশ পেয়েছেন ৬ হাজার ৫০১ জন, সহকারী শিক্ষক পদে ২৪ হাজার ৪১৮ জন, সহকারী মৌলভী পদে ১ হাজার ৫২৮ জন, ইবতেদায়ি মৌলভী পদে ৩৫৫ জন, ট্রেড ইনস্ট্রাক্টর পদে ৩৮৯ জন, ইনস্ট্রাক্টর পদে ১০০ জন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৬ জন, প্রদর্শক পদে ১৯৪ জন, ইবতেদায়ি ক্বারি পদে ৯৩ জন এবং ইবতেদায়ি শিক্ষক পদে ৪৮৯ জন।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান