সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরেক দফায় বিদ্যুতের দাম বাড়ানোয় জীবনযাত্রার উপর ক্ষতিকর প্রভাব পড়বে

আরেক দফায় বাড়ানো হলো বিদ্যুতের দাম, বিদ্যুতের দাম বাড়ানোয় জীবনযাত্রার উপর ক্ষতিকর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভর্তুকির চাপ কমাতেই আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এই দাম বাড়ানোর মধ্য দিয়ে বাজেটের ওপর চাপ কমানোর পাশাপাশি মুল্যস্ফীতিও নিয়ন্ত্রণে রাখা যাবে বলে মনে করছেন তিনি।

তবে, এতে দ্বিমত জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বারবার বিদ্যুতের দাম বাড়ানোর ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। কারণ, বিদ্যুতের সঙ্গে জড়িত থাকে সব কিছু। ফলে দাম বেড়ে গেলে সেটার প্রভাব নিত্যপণ্যের ওপর এসেও পড়ে।

এমনিতেই নিত্যপণ্যের দাম নিয়ে সাধারন মানুষের অভিযোগের অন্ত নেই। আয়ের সাথে ব্যয়ের হিসাব যখন কোন ভাবেই মিলছে না; এমন সময় আরেক দফা বাড়লো বিদ্যুতের দাম।

পহেলা মার্চ থেকে আবারও বিদ্যুতের দাম বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাধারণ মানুষের।

এ নিয়ে গেলো দুই মাসে তিনবারই এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ালো সরকার। ১২ জানুয়ারি গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ, ৩০ জানুয়ারি ৫ শতাংশ ও সবশেষ মঙ্গলবার রাতে আবারও ৫ শতাংশ হারে মোট ১৫ শতাংশ দাম বাড়ানো হলো।

অর্থাৎ এক মাসের ব্যবধানে আবারও বাড়লো বিদ্যুতের দাম। যা কার্যকর হয়েছে ১ মার্চ থেকে। অর্থাৎ এপ্রিল মাসে গ্রাহককে নতুন হিসাবে বাড়তি বিল দিতে হবে। এতে জীবন যাত্রার ব্যায় বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম।

তিনি বলেন, শুধু তা–ই নয়, বাজার চড়ে থাকা নিত্যপণ্যের দামও বাড়ছে। এখন বাড়বে আরও। সব মিলিয়ে বাড়তি খরচের চাপ সামলাতে আরও হিমশিম খাবেন ভোক্তারা। পণ্যের উৎপাদন খরচও নতুন করে বাড়বে। ফলে পণ্যের দামও বাড়বে। চাপে পড়বে ভোক্তারা।

তবে, বিদ্যুতের দাম বাড়ানোর মধ্য দিয়ে সরকারের বাজেট ঘাটতি কমাতে পারবে। সেই সাথে বাজেটে ঘাটতি কম হলে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে রাখা যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামাল দিতেই দাম বাড়ানো হচ্ছে।

বুধবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী সামসুল বলেন, ভর্তুকির চাপ সামলাতেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম ৫ শতাংশ বৃদ্ধি খুব বেশি নয়।

গেলো ১৪ বছরে সরকার ভোক্তা পর্যায়ে মোট ১৩ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। আর পাইকারি পর্যায়ে দাম বেড়েছে মোট ১১ বার।

এর আগে বিদ্যুত খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি গণশুনানির মাধ্যমে নির্ধারণ করতো বিদ্যুতের দাম। পরবর্তীতে আইন সংশোধন করে এ ক্ষমতা হাতে নিয়েছে সরকার। এর পর থেকেই নির্বাহী আদেশের মাধ্যমে দাম বাড়াচ্ছে বিদ্যুৎ বিভাগ।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী

জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার মাধ্যমে জনমনে ভীতি তৈরি করতেবিস্তারিত পড়ুন

  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন
  • কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির