শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা

ফুটবল বিশ্বকাপ এলেই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা আয়োজন করেন সমর্থকেরা। কেউ বাড়ির ছাদে বিশাল পতাকা ওড়ান, কেউ জার্সি পরে রাস্তায় নামেন। তবে সিরাজগঞ্জের তাড়াশে আর্জেন্টিনার এক সমর্থক নিজের পুরো শরীরই রাঙিয়েছেন আকাশি-সাদা রঙে। তার এই ব্যতিক্রমী সমর্থন এখন এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

রিপন হোসেন নামে ওই সমর্থকের চায়ের দোকান তাড়াশ পৌর শহরের প্রেস ক্লাবসংলগ্ন এলাকায়। উপজেলার দক্ষিণপাড়ার বাসিন্দা রিপন আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই নিজের শরীরে প্রিয় দলের পতাকার রং ধারণ করেছেন।

এ দৃশ্য দেখতে প্রতিদিনই তার চায়ের দোকানে ভিড় করছেন ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষ। কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন। ফলে ছোট্ট চায়ের দোকানটি এখন ফুটবলপ্রেমীদের মিলনস্থলে পরিণত হয়েছে।

রিপন হোসেন বলেন, “ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক আমি। প্রিয় দলের জন্য ব্যতিক্রম কিছু করতে চেয়েছিলাম। সেই ভালোবাসা থেকেই শরীরকে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছি। দূর-দূরান্ত থেকে মানুষ আসে, চা খায়, আমার সঙ্গে ছবি তোলে—এতে খুব ভালো লাগে।”

স্থানীয়দের ভাষ্য, ফুটবল উন্মাদনায় নানা ধরনের আয়োজন আগে দেখা গেলেও শরীরকে পুরোপুরি প্রিয় দলের পতাকার রঙে সাজিয়ে চা বিক্রির ঘটনা তাড়াশে এবারই প্রথম।

স্থানীয় সাংবাদিক সাব্বির মির্জা বলেন, “রিপনের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে, বাঙালির ফুটবলপ্রেমের কোনো ভৌগোলিক সীমানা নেই। বিশ্বকাপের আবেগ কীভাবে একটি সাধারণ চায়ের দোকানকেও মানুষের আকর্ষণের কেন্দ্রে পরিণত করতে পারে, সেটিই তার উদাহরণ।”
সূত্র: সমকাল

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর