সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল-আকসায় হামলা: ইসরাইলের জোট সরকার ছাড়ছে মুসলিম দল

রমজান মাসে জেরুজালেমে পবিত্র আল-আকসায় হামলা করায় ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকার থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করেছে আরব মুসলিমদের দল ইউনাইটেড আরব লিস্ট পার্টি।

এ ধরনের মুসলিমবিদ্বেষী তৎপরতা অব্যাহত রাখলে দেশটির জোট সরকার থেকে পদত্যাগেরও হুমকি দিয়েছে প্রথমবারের মতো ইসরাইলের সরকারে যোগ দেওয়া মুসলিম এ দলটি।

আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের সাম্প্রতিক হামলা এবং দেড়শর বেশি ফিলিস্তিনি মুসল্লিকে পিটিয়ে আহত করার পর রোববার ইউনাইটেড আরব লিস্ট এ পদক্ষেপ নেয়। খবর ফ্রান্স২৪ নিউজের।

মুসলিম এ দলটি বলেছে, প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কোয়ালিশন সরকারে তারা নিজেদের সমর্থন ও সংসদীয় তৎপরতা স্থগিত রাখছে। দলটি সতর্ক করে বলেছে— আল-কুদসের জনগণের ওপর যদি ইসরাইল সরকার নিপীড়ন অব্যাহত রাখে তাহলে তারা এই জোট থেকে পদত্যাগ করবে।

ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেটে মোট ১২০টি আসন রয়েছে এবং ৬০ আসন নিয়ে নাফতালি বেনেটের জোট সরকার ক্ষমতায় রয়েছে।

জোট থেকে ইউনাইটেড আরব লিস্ট দল বেরিয়ে গেলে নাফতালি বেনেটের সরকার সংসদে তার অস্তিত্ব হারাবে এবং সরকার বাতিল হয়ে যাবে।

গত জুলাই মাসে এই দলটি বলেছিল, আল-আকসা মসজিদ সম্পূর্ণভাবে মুসলমানদের সম্পত্তি এবং সেখানে আর কারও কোনো অধিকার নেই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান