রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলিপুর ও ফিংড়ী ইউনিয়নে সচেতনতামূলক পথনাটক প্রদর্শন

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্ল্যাহপুর উত্তর পাড়া ও আলিপুর ইউনিয়নের তালবাড়িয়া ঋষিপাড়া ও ৫নং ওয়ার্ড পশ্চিম আলিপুর ঋষিপাড়া গ্রুপে পৃথকভাবে (১৫ ও ১৬ মে) বাল্যবিবাহ ও যৌন হয়রানি এবং যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার ইস্যুতে কমিউনিটিতে পৃথক ভাবে পথনাটক ৩টি অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এবং অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের আলোকে পথনাটক প্রদর্শিত হয়েছে।

কমিউনিটিতে বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্যবিবাহ উপর সচেতনতামূলক পথনাটক “জবার বাল্যবিয়ে” প্রদর্শন করা হয়। পথনাটকে আমাদের সমাজে যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার সে সম্পর্কে জনগণের মাঝে ম্যাসেজ দেওয়া হয়। সাথে সাথে আমাদের সমাজে বাল্যবিবাহের ফলে যে কিভাবে মেয়েদের জীবন নষ্ট ও স্বপ্ন ভঙ্গ হচ্ছে সে সম্পর্কে ম্যাসেজ দেওয়া হয়।

পথনাটকে অভিনয় করেন, ব্রেকিং দ্য সাইলেন্স শিশু ও ইযূথ ফোরামের সদস্যরা।

পথনাটক প্রদর্শনে সহযোগিতা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

উল্লেখ্য, পথনাটকের মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ন তথ্য সহজে সকলের কাছে পৌঁছে দেয়া যায়। উক্ত পথনাটক উপভোগ করেন কমিউনিটির সকল স্তরের মানুষ। পথনাটকে বাল্যবিবাহ এবং যৌনহয়রানি প্রতিরোধে আমাদের করনীয় এবং কুফলগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব