বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলিয়াকে কোলে নিয়ে দৌড়ে ঘরে ঢুকলেন রণবীর

আলিয়া ভাটের স্কুলজীবনের ক্রাশ রণবীর কাপুর। সিনেমার পর্দার যে নায়ককে দেখে একদিন প্রেমে হাবুডুবু খেয়েছিলেন আলিয়া। বাস্তবেও তার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। এবার বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রণবীরের বান্দ্রার বাড়িতে সাত পাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া।

‘রালিয়ার’ বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাতেগোনা কয়েকজন অতিথি নিয়ে বিয়ের আয়জন সেরেছেন। বিকেলে বিয়ের পর্ব মেটার পর বাড়ির ছাদে গিয়ে ফটোশুট করেন তারকা দম্পতি।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ জনসমক্ষে এলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে নানা পোজ দিলেন সবার প্রিয় ‘রালিয়া’। কিন্তু হঠাৎ করেই বলিউডের চকলেট হিরো রণবীর কাপুর যেন একটু বেশিই ফিল্মি হয়ে উঠলেন। সবার সামনেই আলিয়াকে কোলে তুলে সোজা ঢুকে গেলেন ঘরের ভেতর। অনুরাগীরা বলছেন, একেই বলে ‘ক্যাসানোভা’ রণবীরের ম্যাজিক!

পরিণতি পেল রণবীর-আলিয়ার পাঁচ বছরের প্রেম। অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেটে কাছাকাছি আসা, আর সেই সিনেমা মুক্তির আগেই রিয়েল লাইফে চার হাত এক হলো এ জুটির। বিয়ের পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন রণবীর-আলিয়া।

একই রকম সংবাদ সমূহ

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি