শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি আম চাষিদের মাঝে ডিজিটাল স্প্রে মেশিন বিতরণ

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলায় আম চাষে পোকামাকড় ও রোগ বালাই দমনে ব্যবহারের জন্য আম চাষিদের মাঝে ডিজিটাল স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টায় কুল্যার মোড়ে আম চাষিদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এ মেশিন বিতরণ করা হয়। বুধহাটা ও কুল্যা এলাকার বিভিন্ন আমবাগানে শুঁয়োপোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়ে আম চাষিরা।

বিষয়টি নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টি আমলে নেন। শুঁয়োপোকা আক্রমণে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করে পোকা দমনে আম বাগান স্প্রে করার লক্ষ্যে এ স্প্রে মেশিন বিতরণ করা হয়।

স্প্রে মেশিন বিতরণকালে উপসহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, উপজেলা আমচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম সহ স্থানীয় আম চাষিবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ