শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে খাজরা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীদের আনাগোনা

স্টাফ রিপোর্টার: (২১ মে) আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে খাজরা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ ভোটার ও জনমনে আতঙ্ক ছড়িয়েছে। ভোটাররা বলছেন ভোট সুস্থ নিরপেক্ষ এবং ভোটকেন্দ্রে যেতে পারব তো। নাকি যাওয়ার আগেই ভোট দেওয়া হয়ে যাবে এমন প্রশ্ন এখন সাধারণ ভোটারদের মাঝে।

নির্বাচন অফিস সূত্রে, আশাশুনি উপজেলার চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম চিংড়ি প্রতীক, অ্যাডভোকেট শহিদুল ইসলাম পিন্টু আনারস প্রতীক, আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম ঘোড়া প্রতীক ও ব্যবসায়ী গাউসুল আলম রাজ দোয়াত কলম নিয়ে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই প্রতিটা প্রার্থী উপজেলার এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ভোটারদের বাড়িতে বাড়িতে যেয়ে ভোট প্রার্থনা করছেন।

খাজরা এলাকার বাসিন্দা আনারুল ইসলাম রিপন হোসেন বিপ্লব কুমার দাস সহ স্থানীয়রা জানান, ২০২২ সালের ৫ জানুয়ারি খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডালিম চেয়ারম্যানের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অহিদুজ্জামান পরাজয় বরণ করেন। পরের দিন সকালে গদাইপুর ব্রীজ সংলগ্ন এলাকায় বিজয় মিছিলে গুলি বর্ষণ করে পরাজিত প্রার্থীর সমর্থকরা। এরপর দীর্ঘ আড়াই বছর পার হলেও এলাকায় ঢুকতে পারিনি অহিদুজ্জামান।

তারা আরো বলেন, গত ৫ মে রবিবার দুপুরে পিরোজপুর গ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী, ব্যাংক ডাকাত সহ দেশের বিভিন্ন প্রান্তের একাধিক মামলার আসামি কামাল পারভেজকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মোটরসাইকেল যোগে পুলিশ পাহারায় মিছিল সহকারে খাজরা ইউনিয়নে প্রবেশ করে চিংড়ি মাছ চিংড়ি মাছ স্লোগান দিতে দিতে ঘোড়া প্রতীকের প্রার্থী ডালিমের নাম ধরে হুমকি দিতে থাকে।

নির্বাচনের আর মাত্র ১৪ দিন বাকি থাকতে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে এমন মিছিল মহড়া দেওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়েছেন বলে জানান তারা।
ঘোড়া প্রতীকের মনোনীত প্রার্থী শাহনেওয়াজ ডালিম জানান, নির্বাচন সামনে রেখে এমন ধরনের মহড়া সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। তারা বলছেন ভোট সুষ্ঠু নিরপেক্ষ হবেতো।

তিনি অভিযোগ করে বলেন তার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, তার সাথে মিছিল মিটিং করতে গেলে কর্মীদের হুমকি ধামকি দিচ্ছেন চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী ও সমর্থকরা। ইতিমধ্যেই বড়দল ইউনিয়নের ঘোড়া প্রতীকের পোস্টার টানানো কে কেন্দ্র করে এবিএম মোস্তাকিমের সমর্থকরা তার এক সমর্থককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, কামালের বিরুদ্ধে পেন্ডিং কোন মামলা আছে কিনা আমার জানা নেই। তবে কোন ব্যক্তি এলাকায় এসে আইন-শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ICT কোচিং সেন্টার শনিবারবিস্তারিত পড়ুন

  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন