শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে উপ-নির্বাচনে ৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনির খাজরা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ প্রার্থী ও আশাশুনি সদর ইউনিয়নে ১, ২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫ প্রার্থী মোট ৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ করেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আলী সোহাল জুয়েল খাজরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিমকে ঘোড়া প্রতীক, খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যাকে আনারস ও যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মোড়লকে মটর সাইকেল প্রতীক বরাদ্দ দিয়েছেন।

অপরদিকে আশাশুনি সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে শ্রীকলস গ্রামের মোছাঃ শাহানারা পারভীনকে তালগাছ প্রতীক, মানিকখালী গ্রামের মোছাঃ সালেহা পারভীনকে কলম প্রতীক, আশাশুনি দক্ষিণপাড়া গ্রামের মোমেনা খাতুনকে বক প্রতীক, আশাশুনির পূর্বপাড়া গ্রামের রেহেনা পারভিনকে বই প্রতীক ও সুবর্ণা সানাকে মাইক প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে দুটি ইউনিয়নে ভোটগ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান