শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে উপনির্বাচন কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০, আটক ২

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে উপনির্বাচন কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহতসহ ৫টি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে।

শনিবার বিকাল তিনটার দিকে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

ঘটনাস্থলে বর্তমান পুলিশ মোতায়ন রয়েছে। আহতরা হচ্ছে, তুহিন (৪০), মেহেদী (১৭), হজরত (২২), রেহেনা (৪০), ইউসুফ ( ৩৫), আনারুল (৩৮) অপারপক্ষের ডাকাত খোকন (৫০), বাপ্পি (৪২) অন্তত ১০ জন। এদের মধ্যে তুহিন ও মেহেদির সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ২৭ জুলাই উপজেলার খাজরা ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়া প্রতীকের প্রার্থী এস এম শাহনেওয়াজ ডালিমের বাড়ির সামনে মিছিল সহকারে এসে গালিগালাজ করতে থাকে প্রতিপক্ষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আনারস প্রতীকের প্রার্থী অহিদুল ইসলাম মোল্লার সমর্থকরা। এক পর্যায় দুই সমার্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে অহিদুল সমর্থিত ডাকাত খোকন ও বাপ্পি মোল্লাকে আটক করে।

ঘোড়া প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম জানান, শনিবার দুপুরে হঠাৎ আনারস প্রতীকের সমর্থক রা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলা চালায়। এতে আমার ভাবিসহ পাঁচ ছয় জন গুরুতর আহত হয়েছে।
এর মধ্যে তুহিন ও মেহেদির অবস্থা আশঙ্কর জনক বলে তিনি জানান।

তবে আনারস প্রতীকের প্রার্থী অহিদুল ইসলাম মোল্যার দাবি- দুপুরে শোডাউন করার সময় ডালিমের সমর্থকরা তার মিছিলে হামলা চালিয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। পরিবেশ শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী