শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে এইচএসসি ও আলিম পরীক্ষার্থী ৩০৫৯ জন

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে এইসএসসি ও আলিম পরীক্ষায় ১ম দিনে ২৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। রবিবার (৩০ জুন) থেকে উপজেলার ২টি মূল ও দুটি ভ্যেনু কেন্দ্রে এইসএসসি এবং দুটি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আশাশুনি সরকারি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৪৫ জন। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ৬ জন অনুপস্থিত থাকায় ৪৩৯ পরীক্ষার্থী পরীক্ষায় অয়শ গ্রহণ করেছে। এছাড়া বিএম শাখায় ২৪৪ জনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ৩ জন অনুপস্থিত থাকায় ২৪১ জন অংশ নিয়েছে।

একেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আলী। হল সুপার রবিউল ইসলাম। বিএম শাখায় হল সুপার জি এম আক্তারুজ্জামান।

দরগাহপুর কলেজিয়েট স্কুল কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৯৯৯ জন, ৯ জন অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশ নিয়েছে ৯৯০ হন।কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন কলেজের অধ্যক্ষ গৌরপদ মন্ডল। হল সুপার আব্দুল লতিফ কলেজের অধ্যক্ষ শাহনারা বেগম।

ভ্যেনু কেন্দ্রে হল সুপারের দায়িত্বে আছেন বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বাবলুর রহমান। ইউএনও প্রতিনিধি আছেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম ও ইউআরসি সহকারী ইন্সট্রাক্টর মশিউর রহমান।

আলিম পরীক্ষার ১ম দিন আরবি সাহিত্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৩২ জন, ৭ জন অনুপস্থিত থাকায় মোট পরীক্ষা দিয়েছে ২২৫ জন। প্রতাপনগর এবিএস ফাযিল মাদ্রার অধ্যক্ষ মাওঃ বদরুল আলম কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন।

অপরদিকে গুনাকরকাটি ফাযিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৭৬ জন। ৭ জন অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশ নিয়েছে ১৬৯ জন। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নূর ইসলাম। হল সুপার মাওঃ জিয়াউর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ভিজিলেন্স টিম সদস্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন