শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বাগালী প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার: আশাশুনিতে অবৈধ ভাবে গঠন করা বাগালী প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে শিক্ষা অফিস সহ প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আনুলিয়া ইউনিয়নের ৭৮নং বাগালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ৬২ জন অভিভাবক সদস্য স্বাক্ষরিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন এর কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

সামছুর রহমান, এনামুল হক, জিয়াউর রহমান সহ ৬২ জন স্বাক্ষরিত লিখিত অভিযোগে জানা গেছে, ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান স্থানীয় কিছু লোকজনের সাথে আঁতাত করে, সকল অভিভাবকদের না জানিয়ে, গত ১৫ ফেব্রুয়ারি অবৈধ ভাবে কুচক্রী মহলের সহায়তায় নিজস্ব মতাদর্শী অভিভাবক সদস্য প্রার্থীদের নির্বাচন করে।

যা গঠনতন্ত্রের পরিপন্থী। উল্লেখ্য প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের সুন্দরবনে শিক্ষাসফরে নিয়ে যাওয়ার উপলক্ষে এই দিনে অভিভাবকদেরকে স্কুলে হাজির হওয়ার কথা বলে। কিছু অভিভাবক হাজির হলে, সুকৌশলে হাজিরা খাতায় স্বাক্ষর করিয়ে নেয়।

পরবর্তিতে অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নতুন করে তারিখ দিয়ে অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে জানিয়ে সদস্য নির্বাচনের দাবি করলে প্রধান শিক্ষক সকলের দবি অগ্রাহ্য করে অবৈধ ভাবে কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করে। গত ১৯ ফেব্রুয়ারি তড়িঘড়ি করে অবৈধ ভাবে দাতা সদস্য নজরুল ইসলামকে সভাপতি নির্বাচিত করেন।

ইতিপূর্বে ৩ বার নিজের ইচ্ছামতভাবে কমিটি গঠন করে স্কুলের অনুদানের সমস্ত অর্থ ভাগবাটোয়ারা করে আত্মসাত করেছেন। প্রধান শিক্ষকের বাড়ি স্কুলের পার্শবর্তী গ্রামে হওয়ায়, স্থানীয় লোকজন প্রধান শিক্ষককে স্কুলের যেকোন বিষয়ে প্রশ্ন করলে তার সঠিক কোন জবাব না দিয়ে স্থানীয় প্রভাব খাটিয়ে খারাপ ব্যবহার করে থাকেন।

তাই উক্ত কমিটি বাতিল পূর্বক নতুন ভাবে সকল অভিভাবকদেরকে জানিয়ে একটি সুন্দর কমিটি গঠন পূর্বক স্কুলে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে আশাশুনি উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

প্রধান শিক্ষক কামরুজ্জামান জানান, আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রেরিত প্রতিনিধির সামনেই বিধি মোতাবেক কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া যারা অভিযোগ করছে তারা সদস্য নন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর