শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ডাঃ এস এম নাইম হোসেন নয়ন, পিআইও মোঃ সোহাগ খান।

সভায় ইউএনও নূর বলেন- ভোক্তাকে তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। দেশের ১৭ কোটি মানুষ যদি তাদের অধিকার নিয়ে সচেতন হয় ও আইনের আওতায় অন্যায়ের প্রতিকার লাভের চেষ্টা করে তাহলে অধিকার প্রতিষ্ঠা সহজ হবে।

ভোক্তার স্বার্থ বিরোধী যে কোন অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। বাজারে বা বিক্রীর স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রি, খাদ্যপণ্যে নিষিদ্ধ পণ্যের ব্যবহার, ওজনে কারচুপিসহ মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাদের প্রতারিত করলে এ আইনের আওতায় অভিযুক্তকে কারাদন্ড, অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করার সুযোগ রয়েছে।

কোন ভোক্তা কোন পণ্য বা সেবা কিনে প্রতারিত হলে ৩০ দিনের মধ্যে অভিযোগ দায়ের করার সুযোগ রয়েছে। দায়েরকৃত অভিযোগ তদন্তে প্রমানিত ও জরিমানা আরোপ করা হলে আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অর্থ অভিযোগকারী পাবেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার