রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন রুহুল হক এমপি

জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মার্কেট ও দোকানে গিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া, হাজিমার্কেট, আমতলাসহ বিভিন্ন বাজার ও স্থানে পায়ে হেটে ভাটোরদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

এসময় তিনি বর্তমান সরকারের বাস্তবায়িত অভাবনীয় উন্নয়ন মূলক কর্মকান্ড, জনমানুষের কল্যানে বাস্তবায়িত ও গৃহীত প্রকল্পের তথ্য তুলে ধরে ভোটারদের মাঝে সাতক্ষীরা জেলার উন্নয়নের কথা বর্ণনা করেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

তার সফরসঙ্গীদের মধ্যে আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, আশাশুনি উপজেলা কৃষকলীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দিন, আ্#৩৯;লীগ নেতা শাহাবুদ্দিন সানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, ইউপি সদস্য আলাউদ্দিন গাজী, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন, আলহাজ্ব আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পরিমল কুমার এবং কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক