শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে লবন ও জলাবদ্ধতা সহনশীল ধানবীজ ও জৈব সার বিতরণ

আশাশুনিতে লবন ও জলাবদ্ধতা সহনশীল ধানবীজ ও জৈব সার বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার (১১ জুলাই) লিডার্সের উদ্যোগে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে ‘Protect L&amp’ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি কমানোর জন্য জনগণের সহনশীলতায় রূপান্তর প্রকল্প” এর উপকারভোগী কৃষানীদের মাঝে লবন ও জলাবদ্ধতা সহনশীল ধানবীজ ও জৈব সার বিতরণ করা হয়।

এসময় ৫০ জন কৃষকের মাঝে ৪০০ কেজি ধানবীজ এবং ৫০০ কেজি জৈব সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রজনীগন্ধা জলবায়ু সহনশীল দলের সাধারণ সম্পাদক ঝুমা তরফদার।

প্রধান অতিথি ছিলেন আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান।

উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের একান্ত সহকারী মো. আল-মামুন,
শাপলা জলবায়ু সহনশীল দলের সভাপতি মিনতি রায়, প্রকল্পের টিম লিডার রনজিৎ কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও জলবায়ু পরিবর্তন জনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী কৃষাণীগন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রনজিৎ কুমার মন্ডল বলেন, তৃনমূল পর্যায়ে দুর্যোগ পীড়িত কৃষকদের কৃষিখাতে ক্ষয়-ক্ষতির মাত্রা যথেষ্ট বেশী। জলবায়ু স্মার্ট কৃষির মাধ্যমে ক্ষয় ক্ষতি কমানো সম্ভব। এই প্রকল্প জলবায়ু পরিবর্তন জনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী কৃষাণীদের জলবায়ু স্মার্ট কৃষি চর্চায় উৎসাহিত করার জন্য এলাকার জলবায়ু ঝুঁকি বিবেচনা করে লবন ও জলাবদ্ধতা সহনশীল ধানবীজ (ব্রিধান-৭৮) ও জৈব সার (ফরেস্ট লিংক জৈব সার) বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধান অতিথি বলেন, দূর্যোগ কবলিত এলাকায় আমন মৌসুমের জন্য লবন ও জলাবদ্ধতা সহনশীল জাতের ধান চাষাবাদের আওতায় আনা প্রয়োজন।
তিনি লিডার্সে সময়উপযোগী কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন এবং কৃষকদের জলবায়ু ঝুঁকি বিবেচনা করে কৃষি চর্চার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার