বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে সুপেয় পানি নিশ্চিত করতে পানির ট্যাংকি বিতরণ

জিএম আল ফারুক, আশাশুনি, সাতক্ষীরা : জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে আশাশুনিতে পানির ট্যাংকি ও ফিটিংস মালামাল বিতরন করা হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস আশাশুনি কার্যালয়ের সামনে মরিচ্চাপ ব্রীজের দক্ষিণ প্রান্তে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দাতা সংস্থা ট্রমী ফাউন্ডেশন নরওয়ে এর সহায়তায় জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা জেলার আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার অতি ঝুঁকিপূর্ন হত দরিদ্র ৩৫ পরিবারকে একটি করে ২০০০ লিটারের পানির ট্যাংকি, ৮ পিচ করে টিন, ২টি করে বাঁশ ও ফিটিংস মালামাল প্রদান করা হয়। সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন। এসময় ফোকাল পার্সন শাহ আলম, প্রজেক্ট ম্যানেজার আজাদুল ইসলাম, পরিবেশ কর্মকর্তা ইমন পারভেজ, শাখা ব্যবস্থাপক মিনাজ, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক ও প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। অপরদিকে কারিগঞ্জ উপজেলায়ও ৩৫টি পানির ট্যাংকি ও মালামাল বিতরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী