শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি ও মোমবাতি প্রজ্বলন পূর্বক শহীদদের স্মরণ করা হয়েছে।

(২৫ মার্চ) সোমবার দুপরে ও সন্ধ্যায় উপজেলা প্রশাসন এবং আশাশুনি প্রেসক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।

কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, আরডিও বিল্লাল হোসেন সহ সরকারি কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষ স্কুল ও কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি করেন।

এ ছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বাদ জোহর বিভিন্ন জামে মসজিদে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে বিভিন্ন মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়।

এদিন সন্ধ্যায় আশাশুনি প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসানের স ালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক বাবর আলী, সহকারী অধ্যাপক রতন অধিকারী, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য কৃষ্ণ মোহন ব্যাণার্জী।

আশাশুনি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সদস্য বাহাবুল হাসনাইন, যুবলীগ নেতা স ম শাহীন রেজা, আশাশুনি বাজার বণিক সমিতির ইয়াহিয়া ইকবাল, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দিন, ব্যবসায়ী আশরাফুল ইসলাম প্রমুখ। সবশেষে গণহত্যা দিবসে সকল শহীদদের স্মরণ করে মোমবাতি প্রজ্বলন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন