শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বড়দল বাজার বণিক সমিতির সাথে থানা পুলিশের মতবিনিময় সভা

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার বড়দল বাজারে পাহারা ও সিসি ক্যামেরা স্থাপন বিষয়ে বাজার বণিক সমিতির সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়ন আ’লীগের সভাপতি সুরঞ্জন ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী। তিনি বলেন, বড়দল বাজার দক্ষিণ অ লের মধ্যে একটি ঐতিহ্যবাহী বাজার।

এর সুনাম ও ব্যবসায় প্রবৃদ্ধি অর্জন করতে হলে বাজারে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটি গতিশীল বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করে চকচকে ঝকঝকে বাজার ব্যবস্থা চালু হলে ক্রেতা বিক্রেতাদের আগমন ঘটবে।

ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে পাহারার ব্যবস্থা নেয়া হবে এবং যেহেতু বাজারটি খুলনা ও সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী বাজার তাই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। আশাশুনির প্রত্যেক বাজারের ক্রেতা বিক্রেতাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আশাশুনি থানা পুলিশ বদ্ধপরিকর।

বাজারের যে কোন সমস্যা পরিলক্ষিত হলে আমাদের সহযোগিতার দ্বার সব সময়ই আপনাদের জন্য খোলা থাকবে। থানার সিনিয়র এসআই শাহীন হাওলাদারের স ালনায় সভায় বড়দল বাজারের প্রায় সাড়ে ৩’শ ব্যবসায়ী অংশ নেয়।

বাজারের নিরাপত্তার জন্য রোববার রাত থেকেই ৮ সদস্যের পাহারাদার নিয়োগ করা হয় এবং অচিরেই সমস্ত বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানান বাজার বণিক সমিতি নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের