শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বুধহাটা নৈকাটি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন তরিকুল ইসলাম

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ১০১নং নৈকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১২ টায় স্কুলের সভাপতি আরিফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ মোজাফ্ফর রহমানের পরিচালনায় কমিটির শেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ নুরুল ইসলাম সরদার, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মোঃ তরিকুল ইসলাম, সহকারি শিক্ষক প্রদীপ ভদ্র, রুপান্তি নাহার, মোঃ ইউনুছ আলী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি পঞ্চানন কুমার সানা।

ইউপি সদস্য মোঃ মতিয়ার রহমান, বিদ্যোৎসাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম, শাহানাজ পারভীন, অভিভাবক সদস্য শাহাজাহান আলী, শ্যামলী সরকার, ফতেমা খাতুন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিটির সভাপতি মোঃ আরিফুল ইসলাম বাচ্চু কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে কমিটি গঠন করার আহবান জানান। দ্বিতীয় অধিবেশনে প্রধান শিক্ষক মোঃ মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে ও পরিচালনায় স্কুলের ম্যানেজিং কমিটি পুন:গঠনের আহবান জানান।

সভায় সর্বসন্মতিক্রমে কুঁন্দুড়িয়া পাইথালী কামালকাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আরিফুল ইসলাম বাচ্চুর ছোট ভাই প্রভাষক মোঃ তরিকুল ইসলামকে কন্ঠভোটে সভাপতি ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ নুরুল ইসলাম সরদারকে সহ-সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন, ইউপি সদস্য মতিয়ার রহমান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি পঞ্চানন কুমার সানা, বিদ্যোৎসাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম, শাহানাজ পারভীন, অভিভাবক সদস্য শাহাজাহান আলী, শ্যামলী সরকার, ফতেমা খাতুন, শিক্ষক প্রতিনিধি মোঃ ইউনুচ আলী এবং বিধি মোতাবেক সাধারণ সম্পাদক স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোজাফ্ফর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান