মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসছে দীপাবলি, আতশবাজিতে নিষেধাজ্ঞা মমতা সরকারের

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার দুর্গাপূজায় কঠোর বিধি-নিষেধ প্রয়োগ করেছিলেন কলকাতা হাইকোর্ট। ফলে ‘করোনা সুনামি’ নিয়ে চিকিৎসকরা যে আশঙ্কা করেছিল তা অনেকটাই রুখে দেওয়া গেছে।

আবার সামনেই কালীপূজা। দীপবলিতে আতশবাজি জ্বলবে কিনা তা নিয়ে রাজ্যে বাড়ছিল জল্পনা।

আতশবাজি জ্বলবে কিনা তা নিয়ে আদালতের কোনো রায় দেওয়ার আগেই রাজ্যেরবাসীকে আতশবাজি না জ্বালানোর আহ্বান জানালো মমতার সরকার। মঙ্গলবার প্রশাসনিক ভবন নবান্নে কালীপূজার বিধি-নিষেধ নিয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠক শেষে রাজ্যেবাসীদের এবছর করোনা কারণে আতশবাজি না জ্বালানোর অনুরোধ করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, এবার দীপাবলি ও কালীপূজায় শব্দবাজি পোড়াবেন না। সংযত, শান্তিপূর্ণভাবে পূজা করুন। দুর্গাপূজায় যেভাবে সরকারকে সহযোগিতা করেছিলেন সেভাবেই দীপাবলি উদযাপন করুন।

পাশাপাশি মণ্ডপে ভিড় নয় এবং প্রতিমা নিরঞ্জনে কোনো শোভাযাত্রা নয় বলে জানিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে।

মুখ্যসচিব আরও বলেন, বর্তমানে রাজ্যের যা করোনা পরিস্থিতি সেখানে বেশিরভাগ করোনারোগী শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। সেই পরিস্থিতিতে আতশবাজি জ্বালানোর অর্থ বায়ুদূষণ, যা থেকে আরও পরিস্থিতি খারাপ হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান