সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আহা, কবে আবার রিকশায় চড়ব

আমার বিয়ে হয়েছে ১৬ বছর। ভীষণ ব্যস্ততায় কীভাবে যে সময়গুলো হারিয়ে গিয়েছে বুঝতে পারছি না। সময়ে প্রয়োজনে হলেও এ ব্যস্ততা আমার অভ্যাস হয়ে গিয়েছিল। বেশ উপভোগ করেছি জীবনের প্রতিটি মুহূর্তে। করোনায় হঠাৎ বদলে যাওয়াটা এই সময়টাকে করে নিয়েছি নিজের মতো। রবিঠাকুরের লেখা দুটি লাইন মনে পড়ছে, ‘আপনারে দীপ করি জ্বালো, আপনার যাত্রাপথে আপনিই দিতে হবে আলো।’

সময়ে সঙ্গে বদলে যাওয়া জীবনের চলার পথ হয়ে গিয়েছে অন্য রকম। নিজেকে নিয়ে ভাবনার সময় এখন কিছুটা পাওয়া যায়। দিনের বেশির ভাগ সময় রান্না ঘরে কাটলেও বারান্দায় সবজি-ফল গাছের পরিচর্যায় সময় দিতে পারছি। বাচ্চাদের সঙ্গে গল্প করে, বই পড়ে, সিনেমা দেখে বেশ ভালোই কাটছে। কখনো হারিয়ে যাই পুরোনো দিনের স্মৃতি রোমন্থনে। একেক ধাপে জীবনের সৌন্দর্য হয় একেক রকম। ছোটবেলায় মানুষ কত রকম স্বপ্ন দেখে, আমিও দেখতাম। ছোট মনে ছিল ছোট স্বপ্ন, বড় হয়ে রিকশায় চড়ে মনের আনন্দে ঘুরে বেড়াতে ইচ্ছে হতো।

বাবার চাকরিসূত্রে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামের পাহাড়ি এলাকায়, যেখানে রিকশা ছিল না। যখন ২০ বছর বয়স, তখন আমরা চট্টগ্রাম শহরে চলে আসি। বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে আমাকে রিকশায় উঠতে হবে। আজও মনে আছে, সেই দিনের কথা, তখন সেকি উত্তেজনা! রিকশায় চড়ার স্বপ্ন বুঝি এবার পূরণ হতে যাচ্ছে! সারা রাত ঘুম হয়নি। আমার বড় বোন বারবার বুঝিয়ে, শিখিয়ে দিচ্ছে কীভাবে তিন চাকার এই বাহনে বসতে হবে। কীভাবে রিকশায় বসে চালককে জায়গা চিনিয়ে নিয়ে যেতে হবে। একা একা কীভাবে চলতে হবে, বোন সেটাও বুঝিয়ে দেন। সেই দিন আমার মনে হয়েছিল আমি বড় হয়েছি। এরপর রিকশা নিয়ে কত ঘুরে বেড়িয়েছি! কখনো ক্যাম্পাসে, কখনো সমুদ্রের ধারে, কখনো আমার প্রিয় শহরে।

আমি আর ছোট বোন কত দিন বৃষ্টিতে ভিজে রিকশায় ঘুরেছি হিসাব নেই। অনেক মজার কাণ্ডও করেছি। দুই বোনের মতের মিল না হওয়ায় মাঝপথে রিকশা থেকে নেমে দুই রিকশা নিয়ে এক গন্তব্যে পৌঁছেছি। সেকি ছেলেমানুষি, মনে পড়লেই এখন হাসি পায়। রিকশা নিয়ে এমনই কত গল্প এই বদলে যাওয়া সময়ে আমাকে রাঙিয়ে দেয়। সময়টা মেনে নিলেও রিকশা ঘুরে বেড়ানো খুব বেশি মিস করেছি। মার্চে করোনা হানা দেওয়ার পর রিকশায় আর চড়া হয়নি। স্বাস্থ্য সচেতনতার কারণে আপাতত রিকশা থেকে দূরে আছি। আবার কবে পঙ্খিরাজ রিকশায় ঘুরে বেড়াতে পারব, সেই অপেক্ষায় যেন দিন গুনছি।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়