শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইইউকে এত সুসংগঠিত হতে দেখা যায়নি কখনো

ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইতিহাসে এই প্রথম এমন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় জোট।

রোববার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন বলেন, এটি ইতিহাসে সন্ধিক্ষণ হয়ে থাকবে।

এ ছাড়া রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে আরও কিছু নিষেধাজ্ঞা ঘোষণার কথাও তিনি জানিয়েছেন। ইউরোপীয় আকাশপথেও রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে।

ইউক্রেন-রাশিয়া পরিস্থিতিতে জার্মানিও তাদের কঠোর প্রতিরক্ষানীতি পরিবর্তনে বাধ্য হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রাশিয়া টুডে এবং স্পুৎনিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানান ফন ডের লিয়েন।

বেলারুশের বিষয়ে তিনি বলেন, ইইউর নিষেধাজ্ঞা বেলারুশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র এভং রফতানি পণ্যের ওপর পড়বে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা।

রাশিয়ার চার দিনের হামলায় ইউক্রেনের ৩৫২ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।
অন্যদিকে ৪ হাজার ৩০০ রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার গ্রিন কার্ডের লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) কার্যক্রম এখনইবিস্তারিত পড়ুন

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী