শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউএনও যখন ভ্যানচালক

চালককে পাশের আসনে বসিয়ে ভ্যান চালালেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম।

ইউএনওর রিকশাভ্যান চালানোর দৃশ্যটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনরা নানা মন্তব্য ছুড়ে দেন।

কেউ বলেন, মানবিক ইউএনও, আবার কেউ লিখেন রোমান্টিক ইউএনও।

স্থানীয় এক গণমাধ্যম কর্মী এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন।

সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির’ আওতায় উপজেলার পাঁচজন ভিক্ষুককে ব্যাটারিচালিত ভ্যান ও তিনজনকে দোকানসহ দোকানের মালামাল বিতরণ করা হয়।

উপকরণ বিতরণের সময় অফিস চত্বরে ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম’ রিকশাভ্যান চালিয়ে মুহূর্তেই সবাইকে অবাক করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম বলেন, ক্রয়কৃত ভ্যান চালানোর উপযোগী কিনা তা যাচাইয়ের জন্য চালিয়েছি।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আরিফুল্লাহ, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়