মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউপি নির্বাচন : মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নে নির্বাচিত হলেন যাঁরা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদ নির্বাচন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই গত ২৮ নভেম্বর-২০২১ (রবিবার) শান্তিপূর্ণ ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু নৌকা মার্কা নিয়ে (দ্বিতীয় বার) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সাধারণ সদস্য নির্বাচিত করেছেন।
ঝাঁপা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ও সংরক্ষিত ৩টি মহিলা ওয়ার্ডে যারা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে- ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন (টিউবওয়েল মার্কা, পেয়েছেন- ১৩২৩ ভোট), ২ নম্বর ওয়ার্ডে- স্থানীয় প্রাণী চিকিৎসক মোঃ আবু মুছা (তালা মার্কা, পেয়েছেন- ৯০০ ভোট), ৩ নম্বর ওয়ার্ডে- মোঃ মিজানুর রহমান (টিউবওয়েল মার্কা, পেয়েছেন- ৯০৭ ভোট), ৪ নম্বর ওয়ার্ডে- মোঃ সিদ্দীকুর রহমান (তালা মার্কা, পেয়েছেন- ৫৫৬ ভোট), ৫ নম্বর ওয়ার্ডে- তরুণ সমাজসেবক মোঃ খালেদুর রহমান টিটু (ফুটবল মার্কা, পেয়েছেন- ৯৬৬ ভোট), ৬ নম্বর ওয়ার্ডে- মোঃ আব্দুর রাজ্জাক (তালা মার্কা, পেয়েছেন- ৯২৪ ভোট), ৭ নম্বর ওয়ার্ডে- মোঃ তাজু হোসেন, দ্বিতীয় বার (আপেল মার্কা, পেয়েছেন- ৯৭৪ ভোট), ৮ নম্বর ওয়ার্ডে- মোঃ আবুল কাসেম (মোরগ মার্কা, পেয়েছেন- ১০১১ ভোট) ও ৯ নম্বর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মোঃ মাহাবুর রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নম্বর ওয়ার্ডে- মোছাঃ আন্না বেগম (তাল গাছ মার্কা, পেয়েছেন- ৩৪৩১ ভোট), ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে- মোছাঃ শাহিনারা খাতুন (মাইক মার্কা) ও ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে- মোছাঃ আবেদা বেগম (সূর্য মুখী ফুল মার্কা, পেয়েছেন- ১৯৫৬ ভোট)।
ঝাঁপা ইউনিয়নে সদস্যপদে ভোটাররা বেচে নিয়েছেন অধিকাংশ নতুন মুখ। ঝাঁপা ১ ও ২ নম্বর ওয়ার্ডের কয়েকজন ভোটার এ প্রতিনিধিকে বলেছেন সৎ মানুষকে ভোট দিয়ে এবার মেম্বার নির্বাচিত করেছি। আশা করি এ ওয়ার্ডের অসহায়, নিপীড়িত, দরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা