বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউরোপীয় পার্লামেন্টের নিয়ন্ত্রণে ফের মধ্যপন্থীরা

ইইউ নির্বাচনে জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়াতে অতি-ডানপন্থিরা ভালো ফল করেছে। কিন্তু তারা মধ্যপন্থিদের সংখ্যাগরিষ্ঠ হওয়া আটকাতে পারেনি।

ফলাফল থেকে বোঝা যাচ্ছে, উরসুলা ফন ডেয়ার লেয়েন ২০২৯ পর্যন্ত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট থাকবেন। উরসুলা বলেছেন, আমরা ইউরোপীয় নির্বাচন জিতেছি। মধ্যপন্থিরা জয় ধরে রাখতে পেরেছে।

২৭টি দেশের সরকারি ফল থেকে দেখা যাচ্ছে, উরসুলার মধ্য-ডানপন্থি ইউরোপীয়ান পিপলস পার্টি (ইপিপি) ৭২০ আসনের ইইউ পার্লামেন্টের ১৯১টি আসনে জিতেছে। দ্বিতীয় স্থানে আছে মধ্য-বামপন্থি সোস্যালিস্টস অ্যান্ড ডেমোক্র্যাটরা (এস অ্যান্ড ডি)। তাদের শক্তি সামান্য কমলেও ১৩৫টি আসন পেয়েছে। তৃতীয় স্থানে আছে উদারপন্থি রিনিউ গ্রুপ, তারা পেয়েছে ৮৩টি আসন। খবর ডয়চে ভেলের

ফ্রান্সে ডানপন্থিরা সবচেয়ে ভালো করেছে ফ্রান্সে। তারা প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দল থেকে দ্বিগুণ ভোট পেয়েছে। ম্যাক্রোঁর দল পেয়েছে ১৫ শতাংশ ভোট ও ন্যাশনাল র‍্যালি পেয়েছে ৩০ শতাংশ ভোট। এরপরেই ম্যাক্রোঁ পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে আবার নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের অন্তত ৩৭ কোটি ৩০ লাখ নাগরিক ইউরোপীয় পার্লামেন্ট (ইপি) সদস্য নির্বাচনের ভোটার। ৭২০ সদস্যের ইউরোপীয় পার্লামেন্ট মূলত ইইউ সদস্য দেশগুলোর পার্লামেন্ট দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। ইইউর বাজেট অনুমোদন, আন্তর্জাতিক চুক্তি, সদস্য দেশগুলোর সরকারের সঙ্গে ইইউ আইন নিয়ে আলোচনার মতো কাজগুলো করে ইপি।

নিজেদের দেশের আইন অনুযায়ী, ইইউ ভোটাররা রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাছাই করতে পারেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দল ইউরোপীয় পার্লামেন্টের সম্ভাব্য সংসদ সদস্য হওয়ার জন্য তালিকা তৈরি করেন। যেকোনো দল তাদের প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী সংসদ সদস্য পদ লাভ করেন। ইউরোপীয় পার্লামেন্টের সংসদ সদস্য কোটা নির্ধারিত হয়, দেশটির লোকসংখ্যার অনুপাত অনুযায়ী।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা