শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইতালিতে ১০ অঞ্চলকে রেড জোন ঘোষণা, আতঙ্কে প্রবাসীরা

ইতালিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘী। একই সঙ্গে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ১০টি অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার থেকে ওইসব এলাকায় স্কুল-কলেজ বন্ধ থাকবে।

পার্শ্বপ্রতিক্রিয়ার খবর ছড়িয়ে পড়ায় অন্যান্য দেশের মতো অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে ইতালির সাধারণ মানুষের মধ্যেও দেখা দেয় আতঙ্ক।

তবে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘী জোর দিয়ে বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। সন্দেহের কারণে টিকাটির একটি লট ব্লক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে সরকারের এমন সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

এরমধ্যেই করোনার সংক্রমণ আবারো বেড়ে যাওয়ার কারণে সোমবার থেকে দশটি অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে ইতালি সরকার।

শুক্রবার নেওয়া সিদ্ধান্তে জানানো হয়, রেড জোনের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। পাশাপাশি বন্ধ থাকবে বার রেস্টুরেন্ট এবং পানশালাও।

এদিকে ইতালীয় কর্তৃপক্ষ জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে‌। খুব শিগগিরই ভ্যাকসিনটি প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড কোভিড-১৯ ভ্যাকসিনের ওপর স্থগিতাদেশ দেয় ইতালির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবার (১১ মার্চ) সতর্কতার অংশ হিসেবে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড কোভিড ভ্যাকসিনের একটি ব্যাচকে নিষিদ্ধ করা হয়। ইতালীয় মেডিসিন এজেন্সি (এআইএফএ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যে কিছু ‘মারাত্মক বিরূপ ঘটনা’ হওয়ার পরে ইতালিতে ভ্যাকসিনের ব্যাচ নম্বর ABV২৮৫৬ ব্যবহার নিষিদ্ধ করা হয়।

তবে সংস্থাটি জানিয়েছে, যে ভ্যাকসিন এবং পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে বর্তমানে কোনও প্রতিষ্ঠিত যোগসূত্র নেই। তবে এটির অবস্থান ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘীর অফিস দ্বারা নিয়ন্ত্রিত।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬