বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইন্দোনেশিয়ার সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দেওয়া হচ্ছে

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন করে তৈরি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানী জাকার্তায় ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন তিনি।

ফিফার প্রেসিডেন্ট দেশটিতে ফুটবল খেলার সংস্কার এবং রূপান্তরে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানিয়েছেন উইদোদো।

দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় ফুটবল স্টেডিয়ামে পদদলন এবং সংঘর্ষে ১৩৩ জনের প্রাণহানি ঘটে।নিহতদের মধ্যে ৪০ জনের বেশি শিশুও রয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর মঙ্গলবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠক করেছেন ফিফা প্রেসিডেন্ট। তিনি এই ঘটনাকে ‘ফুটবলের জন্য অন্ধকারাচ্ছন্ন দিনগুলোর একটি’ বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, আরেমা এফসি এবং প্রতিপক্ষ পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার একটি লিগ ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে উভয় দলের সমর্থকরা মাঠে ঢুকে পড়েন। পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে আতঙ্কিত লোকজন দ্বিগ্বিদিক ছুটাছুটি করতে গিয়ে পদদলনের শিকার হন। স্টেডিয়াম থেকে যারা কোনও রকমে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন, তারা দ্বিতীয় দফায় স্টেডিয়ামের বাইরে পুলিশের লাঠিপেটার মুখোমুখি হন।

সূত্র: এএফপি

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী