শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এমপি আশু ও চেয়ারম্যান বাবু কে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং খুলনা- ১৫৭৩) উদ্যোগে সংসদ সদস্য ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) রাত সাড়ে ৯ টায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গনে ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখার আয়োজনে সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বারী’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান (আশু)।

সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান (বাবু)। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল, জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম হাসান,সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুলিহর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবদুর রশিদ, এসময় উপস্থিত ছিলেন আলিম চৌধুরী, ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু সহ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখার উপদেষ্টা মোঃ আব্দুল কুদ্দুস।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল