শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ভোরে ইসরাইলি অধিকৃত ভূখণ্ডে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যেটি তেলআবিবের আকাশে ঘুরে বেড়ানোয় জায়োনিস্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবারও ইসরাইলি অবস্থানের ওপর ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত ছিল। যার অংশ হিসেবে এদিন সকালে তারা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে।

টাইমস অব ইসরাইল দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত ‘মধ্য ইসরাইলে’ সাইরেন বেজে ওঠে।

জায়োনিস্ট সেনাবাহিনী দাবি করে বলেছে, এবার তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এদিকে ইসরাইলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি সুরক্ষিত আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় এক ইসরাইলি নাগরিক আহত হয়েছেন।

অন্যদিকে ইয়েমেনের আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, এ হামলার পর অধিকৃত তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরণের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সূত্র: মেহের নিউজ

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন