সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরাইলি হামলায় ৪৫০ পরীক্ষার্থী নিহত

গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪৫০ জন পরীক্ষার্থী নিহত হয়েছে। যাদের এ বছর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল।

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক আল-খাদৌর বলেছেন, ফিলিস্তিনি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা যা দখল করা পশ্চিম তীরে শনিবার শুরু হওয়ার কথা ছিল, গাজা উপত্যকায় বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তা অনুষ্ঠিত হচ্ছে না।

তিনি বলেন, ইসরাইলি সেনারা এ পর্যন্ত মোট ৪৫০ জন শিক্ষার্থীকে হত্যা করেছে, যারা উচ্চ বিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। নিহতদের মধ্যে গাজা উপত্যকায় ৪৩০ জন এবং পশ্চিম তীরে ২০ জন রয়েছে।

আল-খাদৌর বলেছেন, পশ্চিম তীরে ৫০ হাজার শিক্ষার্থী উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিতে পারলেও চলমান ইসরাইলি হামলার কারণে গাজা উপত্যকার ৩৯ হাজার শিক্ষার্থী সেটা পারেনি।

দক্ষিণ হেবরন অঞ্চলে সফরকালে সেখানে অনুষ্ঠিত হাইস্কুল পরীক্ষা পরিদর্শনের সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা এ বছরের স্কুল পরীক্ষার তাৎপর্য তুলে ধরেন।

এ সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন, ‘গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসনের কারণে সেখানকার ৩৯ হাজার শিক্ষার্থী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিতে ব্যর্থ হয়েছে।’

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য মতে, ১৭ জুন পর্যন্ত উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়সহ ১১০টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ৩২১টি প্রতিষ্ঠান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হলেও, ইসরাইল তা লঙ্ঘন করে গাজায় ক্রমাগত নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হচ্ছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ৫০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ৮৬ হাজার ফিলিস্তিনি।

গত আট মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি আগ্রাসনে এবং খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মুখে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

একই রকম সংবাদ সমূহ

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

জাপান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি ও মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’

জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয়বিস্তারিত পড়ুন

নির্বাচনের আগে ইসরায়েলে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়ে ২০২৩ সালেরবিস্তারিত পড়ুন

  • ফ্রান্স থেকে আলবেনিয়া, ইতালি-স্পেন-পর্তুগালে ছড়িয়েছে বিক্ষোভ
  • সৌদি আরবে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
  • বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
  • উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল