মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরায়েলকে পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

জাতিসংঘ এক প্রস্তাব পাস করে ইসরায়েলকে তার পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার ‘পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ’ শীর্ষক ওই প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ। খবর জেরুজালেম পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ পরিষদের ওই প্রস্তাবের পক্ষে ১৫৩ দেশ ও বিপক্ষে ছয় দেশ ভোট দেয়।

এছাড়া, ২৫ দেশ ভোটদানে বিরত থাকে। যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হচ্ছে আমেরিকা, কানাডা, ইসরায়েল, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ ও মাইক্রোনেশিয়া।

প্রস্তাবে ইসরায়েলকে বলা হয়েছে, সে যেন আর কোনও পরমাণু অস্ত্র সংরক্ষণ না করে। সেইসঙ্গে নতুন করে কোনও পরমাণু অস্ত্রের পরীক্ষা বা নতুন করে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতেও তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব ইসরায়েলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিদর্শনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে।

ইসরায়েলের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। এসব অস্ত্র গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এই অবৈধ রাষ্ট্র এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করেনি।

ইরানসহ বিশ্বের ১৯১ দেশ এ পর্যন্ত এনপিটিতে স্বাক্ষর করেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান