বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় এই অভিনেতা

অনেক দিন ধরেই নিজেকে স্পটলাইট থেকে দূরে সরিয়ে রেখেছিলেন হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা। ‘মধুবালা’ এবং ‘শক্তির’ মতো জনপ্রিয় সিরিয়ালের অংশ এই অভিনেতা সম্প্রতি খবরে আসেন লুকিয়ে বিয়ে করার কারণে।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রচার হয়, ভিভিয়ানের একটি কন্যা সন্তানও হয়েছে। এবার এক সাক্ষাৎকারে সেই অভিনেতা জানালেন, ২০১৯ সালের রমজান মাসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ভিভিয়ান জন্মসূত্রে খ্রিস্টান ছিলেন।

বম্বে টাইমসকে অভিনেতা বলেন, ‘আমার জীবনে তেমন কিছুই পরিবর্তন হয়নি। আমি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি, তবে আমি এখন ইসলাম অনুসরণ করি। ২০১৯ সালে পবিত্র রমজান মাসে ইসলামকে অনুসরণ করা শুরু করি। আমি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই। আমাকে নিয়ে চলা মস্ত অযাচিত জল্পনাকে বিশ্রাম দিতে চাই আমি।’

সাক্ষাৎকারে নিজের বিয়ের খবরও স্বীকার করেন ভিভিয়ান। জানিয়েছেন, তিনি সম্প্রতি তার সঙ্গী নুরান আলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের ৪ মাস বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।

অভিনেতা বলেন, ‘হ্যাঁ, আমি বিবাহিত এবং আমার চার মাসের একটি মেয়ে রয়েছে। আমরা আমাদের বিয়ে এবং আমাদের মেয়ের আগমনের খবর ঘোষণা করতামই, কিন্তু তখন, যখন আমার মনে হতো সেটা সঠিক সময়। প্রায় এক বছর আগে মিশরে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে নওরানের সঙ্গে গাঁটছড়া বাঁধি।’

এদিকে চলতি রমজানের শুরুতে ভক্তদের শুভেচ্ছা জানান ভিভিয়ান। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘সর্বশক্তিমান। #রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে।’

সৃষ্টিকর্তার উদ্দেশে অভিনেতা আরও লেখেন, ‘আপনি আমাদের রোজা এবং রাতের প্রার্থনা কবুল করুন, যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সমস্ত দোষ মাফ করুন। আমীন।’

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়