বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে’র নাভারণে এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন

যশোরের শার্শা উপজেলার নাভারণে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় নাভারণ সাতক্ষীরা মোড়ে ব্যাংকের অস্থায়ী কার্য়ালয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে এর যশোর শাখার এসবিএসএসএম আলমগীর কবির’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে এর হেড অফ চ্যানেল ব্যাংকিং জাহেদ চৌধুরী, হেড অফ এজেন্ট ম্যানেজমেন্ট মশিউল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু ও ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে এর নাভারন এজন্ট শাখার স্বত্ত্বাধিকারী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক সাইদুজ্জামান বিটনসহ নাভারণ শাখায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে ফিতা কেটে এবং কেক কেটে ব্যাংটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত সকল কর্মকর্তা। অনুষ্ঠানে এসময় সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী