বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের পর সব শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আন্দোলনের হুঁশিয়ারি

ঈদের পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া না হলে বড় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

রবিবার বিকালে বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় ইসলামী আন্দোলন কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এই হুঁশিয়ারি দেন তিনি।

মুফতি ফয়জুল করিম বলেন, শিশুরা খেলার মাঠ, হাট-বাজার সর্বত্র যেতে পারলেও শিক্ষা প্রতিষ্ঠানে নয় কেন? শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি মূর্খ জাতি সৃষ্টি করার দুরভিসন্ধি রয়েছে সরকারের। একটি মূর্খ জাতি সৃষ্টির চেয়ে করোনায় মৃত্যুবরণ শ্রেয়’ বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, মাদ্রাসাগুলো বন্ধ থাকায় সেখানে কোরআন তেলওয়াত-দোয়া হচ্ছে না। আল্লাহ অসন্তুষ্ট হওয়ায় করোনার তৃতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশী। গত কয়েক মাসে অনেক নিরীহ আলেম-ওলামাদের সরকার গ্রেফতার করে কারাবন্দী করেছে। তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

স্বাস্থ্যখাতের অনিয়ম দুর্নীতির সমালোচনা করেন সংগঠনের নায়েবে আমীর বলেন, হাসপাতালে রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।

গত বছর করোনা সংক্রামণ শুরুর পর ‘চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম’ গঠন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা করোনায় আক্রান্তদের চিকিৎসা ও খাদ্য সহায়তা দিচ্ছে। চাহিদা অনুযায়ী রোগীদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছে। মৃতদের দাফন, এমনকি হিন্দু ধর্মালম্বীদের সৎকারও করে দিচ্ছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

এসময় ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ নাসির আহমেদ কাওছার, মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান এবং আবদুল্লাহ আল মামুন টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর