মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়ন মানে শেখ হাসিনা, আর শেখ হাসিনা মানে বাংলাদেশ: রুহুল হক এমপি

জি.এম আল ফারুক, (আশাশুনি): জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, আর ক্ষমতায় না থাকলে দেশে খুন, দুর্নীতি আর মাদকের আসরের স্থান তৈরি হয়। উন্নয়ন মানে শেখ হাসিনা, আর শেখ হাসিনা মানে বাংলাদেশ।

সরকার সকল বয়স্কদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা সহায়তা, গৃহহীনের গৃহপ্রদান সহ দেশের মানুষের ব্যক্তিগতভাবে অসংখ্য উপকার করেছেন। যার ফলে আমি তিন তিনবার আপনাদের ভোটে নির্বচিত হয়ে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আপনাদের উপকার ও উন্নয়নে কাজ করতে পেরেছি।

মঙ্গলবার বিকালে আশাশুনি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা’২৩ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি উপরোক্ত কথা বলেন। তিনি সারা দেশের ন্যয় সাতক্ষীরা ও সাতক্ষীরা জেলার সংসদীয় আসন-৩ এ অভাবনীয় উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, সাতক্ষীরাতে অতিসত্বর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করার কার্যক্রম চলছে। তিনি আরো বলেন আবারো নৌকা প্রতীক নিয়ে আপনাদের পাশে আসব, তখন আপনারা আমাকে ফিরিয়ে দিতে পারবেন না ইনশাল্লাহ্।

উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এসএম আজিজুল হকের উপস্থাপনায় উন্নয়ন মেলায় স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরণ মন্ডল, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস, এম হোসেনুজ্জামান হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের অফিস প্রধানগণ ও বিভিন্ন ইউপি চেয়ারম্যাগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বর্তমান সরকারের বিভিন্ন শ্রেণী পেশার উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর তিন দিন ব্যপী উন্নয়ন মেলায় সমাপনীতে ২০ স্টলের প্রদর্শনীতে প্রথম স্থান অধিকারী বুধহাটা ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় স্থান অধিকারী উপজেলা প্রকৌশলী অফিস ও তৃতীয় স্থান অধিকারী প্রতাপনগর ইউনিয়ন পরিষদকে ক্রেষ্ট প্রদান করা হয়।

ক্যাপশান: আশাশুনিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় বক্তব্য রাখছেন অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা
  • ‘হাসিমুখে ফল উৎসব’-প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা
  • সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ
  • সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত