মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় পরিস্কার পরিচ্ছন্ন ও প্রতিটি বাড়িতে একই গাছের গ্রাম ঘোষনা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ৪টি ইউনিয়নে স্বাস্থ্যকর, পরিস্কার পরিচ্ছন্ন ও প্রতিটি বাড়িতে একই জাতীয় গাছের গ্রাম ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার দেবহাটা সদর, কুলিয়ার রঘুনাথপুর, পারুলিয়ার নিশ্চিন্তপুর ও নওয়াপাড়া ইউনিয়নে সাংবাড়িয়ায় দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে সুশীলনের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলার কুলিয়া ইউনিয়নের স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসাবে রঘুনাথপুর গ্রামকে ঘোষনা প্রদান করা হয়। ওই গ্রামের প্রতিটি বাড়িতে একই গাছের (আম) ঘোষনা করেন প্যানেল চেয়ারম্যান। পারুলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামকে স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং প্রতিটি বাড়িতে একই গাছের (পেয়ারা) গ্রাম ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, ইউপি সচিব প্রবীর হাজারী, ইউপি ফরহাদ হোসেন হীরা, সুশীলনের মনিটরিং স্পেশালিস্ট মামুন হোসেন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎনা বালা প্রমুখ।

দেবহাটা ইউনিয়নের আজিজপুর গ্রামকে স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং প্রতিটি বাড়িতে একই গাছের (কাগজী লেবু) গ্রাম, প্রতিটি বাড়িতে পরিবেশবান্ধব বন্ধু চুলা গ্রাম ঘোষনা প্রদান করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। উপস্থিত থেকে বক্তব্য দেন ইউপি সদস্য আগজর আলী, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আলম।

নওয়াপাড়া ইউনিয়নের স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, প্রতিটি বাড়িতে একই গাছের (সজিনা) গাছের গ্রাম ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। ইউপি সদস্য আজগর আলীর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোমেনা খাতুন।

স্থানীয় শিক্ষক জিয়াদ আলী, রুহুল আমিন, আবদার রহমান, আব্দুল লতিফ, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নাসরিন জাহান, বাল্য বিবাহ প্রতিরোধ সভাপতি ফারহানা পারভীন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এলএসবি ফেসিলিটেটর রেজাউল ইসলাম।

এদিকে এই ৪টি ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটি ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নানা উন্নয়নে ভূমিকা রাখায় সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন টিভিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবার (১০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা
  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন